বাগধারা ও প্রবাদ-প্রবচন - প, ফ

Article Stats 📡 Page Views
Reading Effort
676 words | 4 mins to read
Total View
5K
Last Updated
12-Feb-2026 | 07:56 PM
Today View
0

পটল তোলা (ফেল করা বা মারা যাওয়া) – এভাবে মূলধন অপচয় করলে শীঘ্রই ব্যবসায়ে পটল তুলতে হবে।

পুঁটি মাছের প্রাণ (ক্ষীণ প্রাণ) – প্রজা জমিদারকে বললো, ‘আমাদের পুঁটি মাছের প্রাণ, আমাদের মারবেন না।’

পথের কাঁটা (গমনে বাধা) – আমার বিদেশ গমনে আমার পিতাই একমাত্র পথের কাঁটা।

পগার পার (পলায়ন) – খুনী এক্ষণে পগার পার হয়ে গেছে, ধরা মুশকিল।

পেটের কথা (মনের কথা) – বড্ড কঠিন লোক, ওর পেটের কথা বের করা কি সহজ?

পেটের শত্রু (যে সন্তান মায়ের দুঃখের কারণ) – এত কষ্ট করে মানুষ করলাম যাকে, বিয়ে করে সে পর হয়ে গেল, এমন পেটের শত্রু কারো হয়?

পেটে খেলে পিঠে সয় (লাভের জন্য কষ্ট সহ্য করা) – সে খেতে পায় বটে কিন্তু প্রচুর অত্যাচার সহ্য করতে হয়, পেটে খেলে তো পিঠে সইবে।

পেটে এক মুখে আর এক (কুটিল আচরণ) – বাবা-মায়ের সঙ্গে অন্তত পেটে এক মুখে আর এক করতে নেই।

পেটে পেটে বুদ্ধি (দুষ্ট বুদ্ধি) – শয়তানের পেটে পেটে এত বুদ্ধি।

পেটে ভাতে (শুধু আহার) – পেটে ভাতে কাজ করো তো আমার বাড়িতে থাকো।

পালের গোদা (সর্দার) - চুনোপুঁটিরাই ধরা পড়ে, আর যারা পালের গোদা তাদের টিকিটি দেখার যো নেই।

পাথরে পাঁচ কিল (উন্নত অবস্থা) – ব্যবসায়-বাণিজ্য করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল।

পুকুর চুরি (বেপরোয়া চুরি) – শাসন দণ্ড শিথিল হলেই কর্মচারীরা পুকুর চুরি করতে সাহস পায়।

পোয়াবারো (সৌভাগ্য) – সাহেব বাড়িতে না থাকলেই ছেলেপিলেদের পোয়াবারো হয়ে থাকে।

পরের মাথায় কাঁঠাল ভাঙা (অন্যকে দিয়ে কাজ হাসিল করা) – নিজে উপার্জন না করলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যার অভ্যাস তার আর লজ্জা কি?

পেটে বোমা মারলেও কিছু বের না হওয়া (কোনো বিদ্যা না থাকা) – ছেলে অকাট মূর্খ, পেটে বোমা মালেও কিছু বের হবে না।

পাততাড়ি গুটান (দ্রব্যসামগ্রী গুছিয়ে বাঁধা ও তোলা) – তুমি কেমন দোকানদার যে, এক বছরের মধ্যে লোকসান দিয়ে পাততাড়ি গুটালে?

পই-পই করে (বারবার) – সেখানে যেতে পই-পই করে নিষেধ করা হয়েছে।

পটের বিবি (সেজেগুজে বসে থাকে এমন বিলাসী ও নিষ্কর্মা মেয়ে) – পটের বিবি হয়ে বসে থাকলে চলবে না, কাজে হাত দাও।

পারের কড়ি (পরকালের জন্য সঞ্চিত সম্বল) – এ সুনামটুকুই আমার পারের কড়ি। আর কীই বা আছে?

পুঁটিমাছের প্রাণ (অতি ক্ষীণজীবী লোক) – একটু পরিশ্রমেই আমাদের পুঁটিমাছের প্রাণ যেন যায় যায়।


ফোঁড়ন দেয়া (উত্তেজনাকর টিপ্পনী কাটা) – ঝগড়া-ঝাটি তো ওদের ভাইয়ে ভাইয়ে, তার মধ্যে ফোঁড়ন দেয়া অনুচিত।

ফপর দালালি (গায়ে পরে মধ্যস্থগিরি) – আমাদের উকিলে উকিলে কথাবার্তার মধ্যে তোমাকে আর ফপর দালালি করতে হবে না।

ফাঁপা ঢেঁকির শব্দ বড় (ভেতরে যার কিছু নেই, তার বাইরের শব্দ কিছু বেশি রকম) – স্কুলের দেউড়ি পার না হলে কি হবে, তার মুখের ইংরেজি বুলি বেশ বড়, কারণ ফাঁপা ঢেঁকির শব্দ বড়।

ফতো নবাব (নবাবী চালের দরিদ্র ব্যক্তি) – ওয়ারেশকে দেখে চিনতে পারলে না? সে একজন ফতো নবাব, আসলে ফাঁপা।

ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া (অল্পতেই ক্লান্ত হওয়া) – গাফ্ফারকে দিয়ে এ কাজ কি করে হবে, সে তো ফুলের ঘায়ে মূর্ছা যায়।

ফাঁদে পা দেয়া (ষড়যন্ত্রে পড়া) – না বুঝে ফাঁদে পা দিয়েছ ভায়া, এখন ঠ্যালা সামলাও।

ফেঁপে ওঠা (বড়লোক হওয়া) – পয়সা এখন কন্ট্রাক্টরদের হাতে, দেখছো লোকটা অল্পদিনের মধ্যেই কেমন ফেঁপে উঠেছে।

ফেন দিয়ে ভাত খায় গল্প মারে দই (মান রাখার জন্য আসল কথা গোপন করে মিথ্যা প্রচার) – সব দেশেই এক শ্রেণির লোক আছে যারা নিঃস্ব কিন্তু ফেন দিয়ে ভাত খায় গল্প মারে দই।

ফাঁটা-কপাল (মন্দভাগ্য) – যা আমার ফাঁটা কপাল, তাতে কোনো আশাই করি না।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার