বাগধারা ও প্রবাদ-প্রবচন - ব

Article Stats 📡 Page Views
Reading Effort
820 words | 5 mins to read
Total View
8.2K
Last Updated
12-Feb-2026 | 07:55 PM
Today View
0

বসন্তের কোকিল (সুসময়ের বন্ধু) – সুসময়ে বসন্তের কোকিলরা চারদিকে এসে কূজন করতে থাকে।

বজ্র আঁটুনি ফস্কা গেরো (বেশি কড়াকড়ি অথচ শাসনহীন) – ছেলেটিকে শাসনে রেখেছিলে ভায়া, এখন ছাড়া পেয়ে দুরন্ত হয়ে উঠেছে -এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো।

বিড়াল তপস্বী (কপট সাধু) – সারা জীবন করলে ভণ্ডামি, বুড়োকালে দেখাচ্ছ সাধুগিরি, বিড়াল তপস্বী নয় তো কি!

বড় মুখ (গর্ব) – পিতা বড় মুখ করে ছেলের কথা বলতে আসে, কিন্তু এ কথা শুনে সকলে মুখ চুন করল।

বিন্দু বিসর্গ (অতি সামান্য পরিমাণ) – আরে ভায়া, আমাকে কেন দুষছো, আমি এর বিন্দু বিসর্গও জানি না।

বালির বাঁধ (অল্পতেই যা নষ্ট হয়) – আমরা এত সব চেষ্টা করলাম, কিন্তু সবই যেন বালির বাঁধের মতো নষ্ট হলো।

বুকের পাটা (দুঃসাহস) – এত বড় বুকের পাটা তোমার যে, আমার মেয়ে বিয়ে করতে চাও?

বকধার্মিক (ভণ্ডধার্মিক) – এ জগতে বকধার্মিকের সংখ্যা নেহায়েৎ কম নয়।

বিসমিল্লায় গলদ (গোড়ায় গলদ) – অঙ্ক তোমার মিলবে কেমন করে, বিসমিল্লায় যে গলদ করে বসে আছ।

বেগার ঠেলা (অযত্নে কাজ করা) – দক্ষিণা লাভের আশায় যারা ‘নোট’ লেখেন, তারা সাধারণত বেগার ঠেলে থাকেন।

বিষিয়ে উঠা (বিরূপ হওয়া) – শত্রুর মুখে নিন্দা শুনে সামাল সাহেবের সারা মন তার বিরুদ্ধে বিষিয়ে উঠলো।

বোঝার ওপর শাকে আঁটি (অনেকের সঙ্গে সামান্য জিনিস অনেক ভারী) – বিয়ে বাড়িতে সাজ্জাদ সাহেব চল্লিশটি রসগোল্লা খাওয়ার পর এক গ্লাস পানিকেও বোঝার ওপর খাকের আঁটি মনে হচ্ছে।

বিষের পুটুঁলি (বিদ্বেষী) – বড় বউ এক বিষের পুটুঁলি, ছোট জার রূপ দেখে জ্বলে পুড়ে মরছে।

বাসর রাতে বিড়াল মারা (প্রথম দর্শনেই ভয় দেখানো) - বেশি প্রশ্রয় পেয়ে সে মাথায় উঠেগেছে, মনে রাখা উচিত ছিলো বিড়াল বাসর রাতেই মারতে হয়, পরে মারলে লাভ নাই।

বাঘের দুধ (দুষ্প্রাপ্য বস্তু) – টাকায় কি না হয়, বাঘের দুধও টাকাতে লাভ করা যায়।

বিনা মেঘে পানি (অকারণে কাজের সৃষ্টি) – নতুন নতুন অফিসে যোগ দিয়ে সাহেবের সুনজরে পড়েছো, যেন বিনা মেঘে পানি।

বিনা মেঘে বজ্রাঘাত (অপ্রত্যাশিত বিপদ) – পিতার মৃত্যুর সংবাদ শুনে ছেলেটির বিনা মেঘে বজ্রাঘাত হলো।

বাঘের আড়ি (নাছোরবান্দা, ‍দুশমনি) – সর্বস্ব খোয়ালে কি হবে, মল্লিক সাহেব তার এককালের বন্ধুর বিরুদ্ধে বাঘের আড়ি পেতেছেন।

বানরের গলায় মুক্তহার (অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান) – আশার মতো ডানাকাটা পরীর নাকি বিয়ে হলো ছাপোষা আবুলের সঙ্গে – এ যেন বানরের গলায় মুক্তহার।

বর্ণচোরা (স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন) – তুমি বাপু একটা বর্ণচোরা আম, বুঝবার যো নেই যে তুমি তার এতোটা অনুরক্ত।

বাম হাতের ব্যাপার (ঘুষ) – বাম হাতের ব্যাপার করেই তিনি বাড়ি করেছেন।

বিড়ালের আড়াই পা (বেহায়াপনা) – হাজার বকলেও লাভ নেই, তার হচ্ছে বিড়ালের আড়াই পা।

ব্যাজার ব্যাজার করা (আপত্তি) – যা দিলাম নাও, আর ব্যাজার ব্যাজার করো না।

বুক দিয়ে পড়া (প্রাণপণে সহায়তা করা) – পরের বিপদে এমনভাবে বুক দিয়ে পড়তে হাজী মুহম্মদ মুহসীনের মতো কাউকে দেখিনি।

বেল পাকলে কাকের কি (উপভোগ করতে অক্ষম ব্যক্তির পক্ষে উৎকৃষ্ট সামগ্রীর প্রতি লোভ করা) – আমি তো গরিবের ছেলে, চৌধুরী সাহেবের মেয়ে বিয়ে করতে চাইলেই তো হবে না, বেল পাকলে কাকের কি?

বুক দশ হাত উঁচু হওয়া (আনন্দে ও উৎসাহে মন পূর্ণ হওয়া) – বিএ পরীক্ষায় জজ সাহেবের ছেলে ফার্স্ট ক্লাস পাওয়ায় তার বুক দশ হাত উঁচু হলো।

বাগে পাওয়া (কায়দায় পাওয়া) – একবার যদি তাকে বাগে পাই তো গায়ের ঝাল মেটাব।

বাদুর ঝোলা (কষ্ট করে ঝুলন্ত অবস্থায় স্থানান্তর গমন) – বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাসে করে বাদুর ঝোলা হয়ে যাতায়াত করে।

বারো ভূত (অনাত্মীয় লোকজন) – আত্মীয়-স্বজন নেই, খান বাহাদুরের সম্পত্তি বারো ভূতে খাবে।

বট কাঁটকী (বউকে যে জ্বালাতন করে) – বউ কাঁটকী শাশুড়ির কাছে মেয়ে কি সুখে থাকবে?

বিষ নেই তার কুলোপনা চক্কর (বিষহীন সাপের ফনার মতো হাস্যকর আস্ফালন) – ডাক্তার সাহেবের গোমুর্খ ছেলের এমন অহঙ্কার কি সাজে, বিষ নেই তার কুলোপনা চক্কর।

বহাল তবিয়তে (সুস্থ শরীরে ও প্রফুল্ল মনে) – এত ঝামেলার মধ্যেও তো দেখছি তুমি বেশ বহাল তবিয়তে আছে।

বাঘা-বাঘা (বিরাট) – হাতে এমন বাঘা-বাঘা নখ রেখেছ কেন?

বাড়াবাড়ি (আতিশয্য) – কোনো ব্যাপারেই বাড়াবাড়ি ভালো নয়।

বাপান্ত করা (গালাগালি দেয়া) – আমার কি দোষ? আমাকে এভাবে সে বাপান্ত করল কেন?

বারফট্টাই (বড়াই) – কাজ জানে কতটুকু বলতে পারব না, তবে বারফট্টাই খুব।

বাস্তুঘুঘু (অতি ধুরন্ধর লোক) – তাকে এখনও চেনোনি তুমি? সে একটি বাস্তুঘুঘু।

বাহাত্তরে ধরা (বুড়ো বয়সে মতিচ্ছন্ন হওয়া) – কি আবোল-তাবোল বলছ তোমায় কি বাহাত্তরে ধরেছে?

বিটলেমি (ভণ্ডামি) – তার বিটলেমি আমি ধরে ফেলেছি।

বিদুরের খুদ (গরিব ভক্তের সামান্য উপহার) – বড়লোকের রাজভোগের চেয়ে তোমার এই বিদুরের খুদই আমার কাছে মূল্যবান।

বিন্দুবিসর্গ (কিছুমাত্র) – আমি এ বাপারের বিন্দুবিসর্গও আগে জানতে পারিনি।

বিরাশি সিক্কা ওজন (বিরাট বা বিপুল ওজন) – বসিয়ে দিল বিরাশি সিক্কা ওজনের এক চড়।

বিশ বাঁও জল (ভীষণ বিপাক) – ব্যাপারটা এখন বিশ বাঁও জলে।

বুড়ো আঙুল দেখানো (ফাঁকি দেয়া) – কাজ হাসিল করে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে সরে পড়বে।

বেলেল্লাপনা (অসভ্য আচরণ) – পাড়ায় পাড়ায় তুমি বেলেল্লাপনা করে বেড়াবে আর আমরা তাই সহ্য করব?

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার