বাগধারা ও প্রবাদ-প্রবচন - ভ, ম

Article Stats 📡 Page Views
Reading Effort
933 words | 6 mins to read
Total View
5.5K
Last Updated
12-Feb-2026 | 07:54 PM
Today View
0

ভরাডুবি (সর্বনাশ) – মামলার পর মামলায় হেরে গিয়ে অবশেষে তার ভরাডুবি হলো।

ভালুক জ্বর (ক্ষণস্থায়ী জ্বর) – ম্যালেরিয়া রোগী গফুর তার ভালুক জ্বর ছেড়ে যাওয়া মাত্র ভাত খেলো।

ভেরেন্ডা ভাজা (অকাজের কাজ) – আবদুল, আর কদিন ভেরেন্ডা ভাজবে, কাজকর্ম নেই শুধু ঘুমানোই কি তোমার একমাত্র কাজ।

ভাইয়ের ভাত ভাজের হাত (ভ্রাতৃগৃহে বসবাসকারী যে স্ত্রীলোক ভাইয়ের অন্ন খায় ভ্রাতৃবধূর কর্তৃত্বও তার সয়) – বেগম নিতান্ত অসহায়, তাই ভাইয়ের ভাত ভাজের হাত দুই-ই জুটেছে।

ভুঁইফোঁড় (অর্বাচীন, হঠাৎ অভ্যুদিত) – করিম দেখছি আচ্ছা ভুঁইফোঁড় লোক, গানের সা-রে-গা-মা তো জানে না, ওস্তাদ বনে গিয়েছে।

ভিজা বিড়াল (কপটাচারী) – সে একজন ভিজা বিড়াল, বাইরে শান্ত ভিতরে কূট।

ভূতের বেগার (বৃথা পরিশ্রম) – সারা জীবন ভূতের বেগার খাটলাম, এখন দেখছি সবই বৃথা।

ভাতে মারা (খাদ্য সংগ্রহের উপায় বন্ধ করা) – লোকটি এখনো তোমার বশীভূত হলো না, ওকে হাতে না মার তো ভাতে মার; বাধ্য হবেই।

ভূতের বাপের শ্রাদ্ধ (অত্যধিক ব্যয়) – অন্যের টাকায় ভূতের বাপের শ্রাদ্ধ অনেকেই করে।

ভস্মে ঘি ঢালা (যথাসময়ে কাজ না করে কাজ নষ্ট হয়ে গেলে পরিশ্রম করা বা অর্থ ব্যয় করা) – মতিন সারা বছর পড়াশুনা না করে পরীক্ষার পূর্বরাত্রি জেগে পড়ে ভস্মে ঘি ঢালছে।

ভরাডুবির মুষ্টিলাভ (শেষ সম্বল) – সবই তো গেছে, এখন অস্থাবর সম্পত্তিটা আমার ভরাডুবির মুষ্টিলাভ।

ভূশন্ডির কাক (দীর্ঘজীবী) – স্ত্রী, পুত্র, কন্যা – সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূশন্ডির কাকের মতো বেঁচে আছে।

ভিটায় ঘুঘু চড়ানো (সর্বনাশ করা) – সামান্য প্রজা হয়ে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ, ঠিক আছে, তোমার ভিটায় ঘুঘু চড়াবো দেখো।

ভাঁড়ের কলসী (স্বার্থসিদ্ধির উপায়) – মাহমুদ মোড়ল রহমানকে ভাঁড়ের কলসীর মতো ব্যবসার করে।

ভানুমতির খেলা (জাদুর খেলা) - গায়ে ফোঁসকা পড়া গরমে হঠাৎ দমকা বাতাস আর বৃষ্টি, এ যেন ভানুমতির খেলা।

ভাজে ঝিঙে তো বলে পটোল (সত্য গোপন করে মনে রাখার জন্য মিথ্যা প্রচার করা) – লোকটির ডেঁপোমি দেখলে গা জ্বালা করে, সংসার চলে না, ভাজে ঝিঙে তো বলে পটোল।

ভবলীলা সাঙ্গ হওয়া (মারা যাওয়া) – বন্দুকের গুলিটা কপাল ফুটো করে দিল, আর তাতেই বাঘটার ভবলীলা সাঙ্গ হয়ে গেল।

ভাঁড়ে মা ভবানী (নিঃস্ব অবস্থা) – টাকা দেবে কোত্থেকে? ভাঁড়ে যে মা ভবানী।

ভিদভিদে (চাপা স্বভাবের) – এমন ভিদভিদে লোকের মনের হদীস পাওয়া ভার।

ভিরমি খাওয়া (মূর্ছা যাওয়া) – এক ঘুঁসি দিতেই ভিরমি খেল লোকটা।

ভীমরুলের চাকে খোঁচা দেয়া (শত্রুকে উত্তেজিত করা) – কি দরকার ভীমরুলের চাকে খোঁচা দিয়ে? চুপচাপ সহ্য করে যাও।

ভেস্তে দেয়া (পণ্ড করে দেয়া) – দিলে তো প্ল্যানটাকে ভেস্তে।


মন না মতি (মানবচিত্তের অস্থিরতা) – মানব মন, তার তো পরিবর্তন ঘটতে পারে, কথায় বলে মন না মতি।

মুখে চুনকালি দেয়া (কলঙ্ক দেয়া) – কুলাঙ্গার মেয়ে বংশের মুখে চুনকালি পরালো।

মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য ধন্যবাদ) – এই সুসংবাদ দেয়ার জন্য তোমার মুখে ফুল চন্দন পড়ুক।

মামার বাড়ির আবদার (সহজে মেটে এমন আকাঙ্ক্ষা) – একি মামার বাড়ির আবদার যে চাইলেও টাকা দেবো।

মেনিমুখো (সলজ্জ) – কলেজে পড়া ছেলে, কিন্তু এখনো সেই মেনিমুখো হয়ে থাকলে ভবিষ্যৎ যে অন্ধকার।

মাৎস্যন্যায় (অরাজকতা, মৎস্যের ন্যায় হানাহানি) – দেশ যে দুর্নীতিতে মাৎস্যন্যায় হয়ে উঠলো, শেষরক্ষা হবে কিভাবে?

মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট আয়োজন) – সামান্য একখানা বই চুরির ব্যাপার, এজন্য কোর্ট কাছারি, এ যে দেখছি মশা মারতে কামান দাগা।

মাঠে মারা যাওয়া (ব্যর্থতায় পর্যবসিত হওয়া) – চোর ধরার এত ষড়যন্ত্র, শেষ পর্যন্ত মাঠে মারা যাবে ভাবতে পারিনি।

মাথা খাওয়া (সর্বনাশ করা) – পিতা পুত্রকে আদর দিয়ে তার মাথা খাওয়ার উপক্রম করেছেন।

মাকাল ফল (অন্তঃসারশূন্য)

মাছি মেরে হাত কালো করা (ছোট কাজ করে অখ্যাতি অর্জন) – খান সাহেবের ছেলে আবুল হাশিম বাড়ির কাজের মেয়েটির গায়ে হাত তুললো, এ যে দেখছি সে মাছি মেরে হাত কালো করলো।

মানিকজোড় (অন্তরঙ্গ বন্ধুদ্বয়) – আলতাফ ও শরীফের গলায় গলায় ভাব, দুটিতে যেন মানিকজোড়, কেউ কাউকেও একদণ্ড ছেড়ে থাকতে পারে না।

মাথার মণি (শ্রদ্ধেয়) – শেরে বাংলা এ কে ফজলুল হক বাঙালির মাথার মণি ছিলেন।

মানে মানে (সসম্মানে) – এখানো বলছি মানে মানে বিদায় হও, নইলে তুমি নাকালের একশেষ হবে।

মাথায় রাখা (ভক্তি সম্মান বা আদর যত্ন করা) – আপনার উপদেশ মাথায় রাখব।

মুশকিল আসান (বিপদের শান্তি) – ঝড়ের তোড়ে পড়েছিলাম বাপু, মুশকিল আসানের জন্য আল্লাহর নাম স্মরণ করতে হলো।

মণিকাঞ্চন যোগ (যোগ্যের সঙ্গে যোগ্যের মিল) – দ্বিতীয় মহাযুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার মিতালী যেন মণিকাঞ্চন যোগ।

মনে লাগা (পছন্দ হওয়া) – মেয়েটি নিখুঁত সুন্দরী আর শিক্ষিতা, তাই আমাদের মনে লেগেছে।

মাছের মা (নির্মম) – নুরজাহানের নিজের পেটের ছেলের উপর দয়ামায়া নেই, সে যেন মাছের মা।

মাটির মানুষ (নিরীহ ব্যক্তি) – হাজী সাহেব মাটির মানুষ, এমন মহাপ্রাণ ব্যক্তি সচরাচর বিরল।

মেও ধরা (ঝুঁকি লওয়া) – শরীরের ওপর যে এত অত্যাচার করছ, অসুখ হলে মেও ধরবে কে?

মুখ রাখা (মান রাখা) – লুৎফুল হক এমএসসি পরীক্ষায় ফাস্ট ক্লাস পেয়ে বাপের মুখ রেখেছে।

মওকা পাওয়া (সুযোগ পাওয়া) – অনেকদিন পরে এবার সে প্রতিশোধ নেয়ার মওকা পেয়ে গেছে।

মেনতামুখো (মিনমিনে) – সে এমন মেনতামুখো যে এই সামান্য কথাটাও বলার সাহস তার হলো না।

মোমের পুতুল (সামান্য পরিশ্রমেই কাতর হয় এমন লোক) – তোমার মতো মোমের পুতুলকে দিয়ে এই কাজ চলবে না।

মিছরির ছুড়ি (মুখে মধু অন্তরে বিষ) - অন্তরে মিছরির ছুড়ি মারা বন্ধুরাই সুসময়ের বন্ধু।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

KING OF BINODON 03-Dec-2019 | 08:14:37 AM

Where is মুখ করা

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার