বাগধারা ও প্রবাদ-প্রবচন - য, র, ল

Article Stats 💤 Page Views
Reading Effort
899 words | 5 mins to read
Total View
5K
Last Updated
12-Feb-2026 | 07:53 PM
Today View
0

যক্ষের ধন (অতিশয় কৃপণের ধন) – তুমি তো টাকাকড়ি যক্ষের ধনের মতো আগলিয়ে বসে আছ, তাতে কি লাভ?

যমের অরুচি (সহজে যে মারা যায় না এই অর্থে) – আশি বছরের বৃদ্ধের প্রতি যমেরও অরুচি।

যত গর্জে তত বর্ষে না (আড়ম্বরের তুলনায় কাজ কম) – বড় সাহের কেরানীদের খুব শাসান, কিন্তু কারো কোনো ক্ষতি করেন না, দেখে মনে হয় যত গর্জে তত বর্ষে না।

যম যন্ত্রণা (মৃত্যু) – একমাত্র সন্তানের নিখোঁজ সংবাদে পিতামাতা যমযন্ত্রণা ভোগ করলেন।

যত দোষ নন্দ ঘোষ (প্রকৃত অপরাধী না হওয়া সত্ত্বেও অপরাধের বোঝা বহন করা) – দোকানীর ভাই নিয়েছে টাকা আর আমাকে করা হচ্ছে দোষী, যত দোষ নন্দ ঘোষ।

যো হুকুম (চাটুকার) – সাবধান ভাই সাবধান, যো হুকুমের দল সর্বনাশ করবে।

যেন তেন প্রকারেণ (যেভাবেই হোক) – তোমাকে কে মাথায় দিব্যি দিয়ে বলেছে যে যেন তেন প্রকারেণ ওটাকে আনতেই হবে?


রক্তের টান (স্ববংশ প্রীতি) – হাজার হলেও ভাই ভাই রক্তের টান, শত্রুতা কি বেশি দিন থাকে?

রাই কুড়িয়ে বেল (অল্প অল্প সঞ্চয়ে প্রচুর অর্থ জমানো) – সঞ্চয়ের অভ্যাস থাকলেই রাই কুড়িয়ে বেল করা সম্ভব।

রাহুর দশা (দুঃসময়) – চারদিকে তোমার অশান্তি, বোধহয় রাহুর দশায় পড়েছে।

রাশভারি (গুরুগম্ভীর) – 

রা করা (কোনো কথা বলা) – তুই কেমন ছেলে বাবা বল তো, এ যে সাত চড়েও রা করিস না।

রাশভারি (গুরুগম্ভীর) – আমাদের অফিসের ম্যানেজার সাহেব এমন রাশভারি লোক যে, তার সামনে গিয়ে কথা বলতে ভয় হয়।

রগচটা (যে একটুতেই রাগে) – মহসীন খুব রগচটা, ওকে দায়িত্বপূর্ণ পদে গ্রহণ করা উচিত নয়।

রাঘব বোয়াল (অন্যের ধন আত্মসাৎকারী প্রভাবশালী লোক) – সরকারি চাকুরেদের রাঘব বোয়ালরাই শহরে হাল ফ্যাশনের বাড়িঘর ফাঁদিয়াছেন।

রুই-কাতলা (নেতৃস্থানীয় ব্যক্তি) – আরে ভাই, সে দিনকাল কি আর আছে? বর্তমান সরকারের শাসনে দুর্নীতিপরায়ণ অনেক রুই-কাতলা ধরা পড়েছে।

রাজযোটক (সুন্দর মিল) – যেমন ঠক চাচা, তেমনি টক চাচী, রাজযোটক হয়েছে, ভাই।

রাজা উজির মারা (বড় বড় কথা বলা) – বক্তৃতার সময় অনেকেই রাজা উজির মারতে পারে, কাজের বেলায় ফক্কা।

রাতকানা (রাতের বেলায় দেখতে পারে না) – রাতকানা মানুষের পক্ষে চলাফেরা কঠিন।

রতনে রতন চেনে (অসৎ বা মন্দলোক সহজেই অন্য অসৎ বা মন্দ লোককে চিনতে পারে) – জুয়াচোররা জুয়াচোরদেরই বন্ধু হবে, রতনে রতন চেনে যে।

রথ দেখা আর কলা বেচা (একই সঙ্গে দুই উদ্দেশ্য সাধন করা) – কক্সবাজার বেড়াতে গিয়ে অফিসের কাজটাও সেরে নিলাম – রথ দেখা আর কলা বেচা দুইই হলো।

রয়ে-সয়ে (ধীরে সুস্থে) – দাঁড়াও, ব্যস্ত হয়ো না, রয়ে-সয়ে বন্দোবস্ত করে দেব।

রাঙা মুলো (সুন্দর চেহারার অথচ গুণহীন লোক) – সে তো একটি আস্ত রাঙা মুলো, কি কাজ হবে তাকে দিয়ে?

রাঙা শুক্রবার (কোনো দিনই নয়) – কবে আর ওটা আমাকে দেবে? রাঙা শুক্রবারে?

রামগরুড়ের ছাড়া (গোমড়ামুখো লোক) – কি ব্যাপার, তখন থেকে রামগরুড়ের ছানা হয়ে আছ যে?

রুটি মারা (আয়ের পথ বন্ধ করা) – দয়া করে এই গরিবের রুটি মারবেন না।


লগন চাঁদা (ভাগ্যবান) – হক সাহেব লগন চাঁদা বলেই চাকরিতে উন্নতি হলো।

লালবাতি জ্বালানো (ধ্বংস হওয়া) – ব্যাংকটা লালবাতি জ্বালানোতে অনেক লোক ক্ষতিগ্রস্ত হলো।

লেফাফা দুরস্ত (বাইরের ঠাঁট) – লোকটি যতই লেফাফা দুরস্ত হোক, আসলে সে কিন্তু গরিব।

লম্বা দেওয়া (চম্পট) – সাঁঝ রাতে চোর চুরি করে লম্বা দিয়েছে।

লেজে পা পড়া (স্বার্থে আঘাত লাগা) – এবার তোমাদের লেজে পা পড়েছে, তাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছো।

লেজে খেলা (চাতুরি করা) – সে আমাকে নিয়ে কেবলি লেজে খেলিয়ে বেড়াচ্ছে।

লেফাপা দুরস্ত (বাইরে ঠাঁট বজায় রেখে চলেন যিনি) – 

লক্ষ্মীর বরযাত্রী, সুখের পায়রা, দুধের মাছি (সুসময়ের বন্ধু) – লাখপতি বন্ধুর হাতে যদ্দিন টাকা আছে তদ্দিনেই তোমার মতো তোষামোদকারী লক্ষ্মীর বরযাত্রীরা ঘুরে বেড়াবে।

লক্ষ্মীছাড়া (হতভাগা) – লক্ষ্মীছাড়া ছেলে কারও কথাই শোনে না।

লক্ষ্মীর ভাণ্ডার (অফুরন্ত ভাণ্ডার) – তোমার চাওয়ার আর শেষ নেই – আমার ঘরে কি লক্ষ্মীর ভাণ্ডার আছে নাকি?

লগি পুঁতে বসে থাকা (নিষ্কর্মা হয়ে বসে থাকা) – কি ব্যাপার সেই সকাল বেলা থেকে লগি পুঁতে বসে আছ যে?

লঘুগুরু জ্ঞান (কে বড় কে ছোট এই জ্ঞান) – এত বয়স হলো, এখনও যদি তোমার লঘুগুরু জ্ঞান না হয় সে বড় দুঃখের কথা।

লঘুপাপে গুরুদণ্ড (সামান্য অপরাধে গুরুতর শাস্তি) – সামান্য একটা ভুলের জন্য ছেলেটাকে এমনভাবে মারলে? লঘুপাপে গুরুদণ্ড হয়ে গেল না?

লঙ্কাকাণ্ড (তুমুল কাণ্ড) – একটা সামান্য ব্যাপার থেকে এমন লঙ্কাকাণ্ড বেধে গেল?

লবডঙ্কা (কিছু না) – সবাই খেয়ে চলে গেল, তুমি এখন পাবে লবডঙ্কা।

লেজ গুটানো (হার মানা) – এতক্ষণ তো বীরদর্পে তর্ক করেছিলে, এবার লেজ গুটাচ্ছ কেন?

ল্যাঠা চুকে যাওয়া/ল্যাঠা চোকা (ঝামেলা দূর হওয়া) – অনেক কষ্টে সব দেনা শোধ করে দিয়েছি। ল্যাঠা চুকে গেছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার