বাগধারা ও প্রবাদ-প্রবচন - শ, ষ, স

Article Stats 📡 Page Views
Reading Effort
1,106 words | 7 mins to read
Total View
11.1K
Last Updated
12-Feb-2026 | 07:52 PM
Today View
0

শাক দিয়ে মাছ ঢাকা (বড় কলঙ্ক সহজে ঢাকার চেষ্টা) – এই তো তোমার ঘুষের টাকার গাড়ি-বাড়ি, কিন্তু বলে বেড়াচ্ছ শ্বশুরের দান, শাক দিয়ে মাছ ঢেকে ফল কি?

শরতের শিশির (ক্ষণস্থায়ী / সুসময়ের বন্ধু) – আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকবে! / টাকা পয়সা থাকলে শরতের শিশিরও জমতে শুরু করে।

শাঁখের করাত (উভয় সংকট) – কি যে করব ভেবে পাই না, বড় সাহেবের কাছে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, যেন শাঁখের করাতের অবস্থায় পড়েছি।

শত্রুর মুখে ছাই (লোকের কুদৃষ্টি এড়ান) – শত্রুর মুখে ছাই দিয়ে আমার পাঁচটি ছেলেই দেশবরেণ্য।

শ্বেতহস্তি পোষা (কর্মচারীদের জন্য অর্থ ব্যয় করা) – ওয়াপদার টাকা শ্বেতহস্তি পুষতেই শেষ হয়ে গেল, অন্য কাজ হবে কি করে?

শূন্যে সৌধ নির্মাণ (অলীক কল্পনা) – যৌবনের সোনালী স্বপ্ন পরিণত বয়সে শূন্যে সৌধ নির্মাণের সামিল।

শেষ রক্ষা (কোনোমতে সম্মান বাঁচানো) – খান সাহেবের দু ছেলের পরীক্ষায় ফেলের সংবাদের পর মেয়েটি ফাস্ট ক্লাস পেয়ে এমএ পাস করায় শেষ রক্ষা হলো।

শুকনোয় ডিঙ্গি চলা (জোরে কাজ চালানো) – দশজনে মিলেমিশে কাজ করলে শুকনোয় ডিঙ্গি চালানো যায়।

শকুনি মামা (কুচক্রী) – তুমি এই শকুনি মামার সঙ্গ ছাড়, নচেৎ সর্বস্বান্ত হবে।

শ্রীঘর (কারাগার) – ভদ্রলোকের ছেলে হয়ে চুরি করো, এখন শ্রীঘরে যাও।

শনির দৃষ্টি (কুদৃষ্টি) – নববর্ষে শনির দৃষ্টি লেগেছে, একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে।

শিবরাত্রির সলতে (একমাত্র বংশধর)

শিয়ালের যুক্তি (অকেজো যুক্তি) – তোমার শিয়ালের যুক্তি খাটবে না, উকিলের কাছে যুক্তি নাও গে।

শনির দশা (দুঃসময়) – দু বছর ধরে কি যে শনির দশা লেগেছে, কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না।

শিকে ছেঁড়া (হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া) – চাকরি পেয়েছ? এতদিনে তাহলে শিকে ছিঁড়ল?

শিব গড়তে বাঁদর গড়া (ভালো করতে গিয়ে মন্দ করা) – ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি শিব গড়তে বাঁদর গড়েছি।

শ্যাম রাখি না কুল রাখি (উভয় সংকট) – ঘরে গৃহিণীর অভিমান আর অফিসে বড় সাহেবের রাগ আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ) – আমার এখন শিরে-সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি।


ষণ্ডামর্ক (একগুঁয়ে ও বলিষ্ঠ) – যণ্ডামর্ক ছেলেদের নিয়ে সাহিত্য সমিতি গড়লে তার ভবিষ্যৎ কি হবে কে জানে?

ষাঁড়ের গোবর (অপদার্থ) – তোমার মতো ষাঁড়ের গোবর লোক বলে কিনা সে মন্ত্রী হবে, দিনে দিনে আর কতই শুনবো।

ষোল আনা (পুরোপুরি) – স্বার্থের ব্যাপারে ষোল আনা, পরকে দেবার নাম নেই।

ষোলকলা (সম্পূর্ণ) – শামসুল হক পিতা এনামুল হকের সাহিত্য শিল্প বোধের প্রকৃতি ষোলকলায় পেয়েছে।

ষোল কড়াই কানা (সব অসার) – আবুল হোসেনকে মনে হয়েছিল তুখোড় এখন দেখছি তার স্বভাবের ষোল কড়াই কানা।

ষাঁড়ের গোঁ (প্রবল জেদ) – ওর এই ষাঁড়ের গোঁ কি সহজে ছাড়বে?


সাত পাঁচ (বিবিধ) – সাত পাঁচ ভেবেও কূল কিনারা হলো না তোমার।

সাক্ষীগোপাল (নিস্ক্রিয় দর্শক / কর্তৃত্বহীন দর্শকমাত্র) – আমার পুত্রই এখন সংসার পরিচালনা করে, আমি শুধু সাক্ষীগোপাল।

সাতসতেরো (সাত পাঁচ রকম আজেবাজে কথা) – হাতে একটি টাকাও নেই, বসে বসে সাতসতেরো ভাবছি বাজার করব কি দিয়ে?

সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা) – বাজারে একশত টাকার জিনিস কিনতে গিয়ে আজহার সাহেব স্ত্রীর অনুরোধে পাঁচশত টাকার জিনিস কিনতে বাধ্য হয়ে সাপের ছুঁচো গেলার মতো কাজ করলেন।

সুখের পায়রা (বিলাসী) – আমি একাই খেটে মরি, আর সব তো সুখের পায়রা।

সাত খুন মাফ (গুরুতর অপরাধেও অব্যাহতি লাভ) – হেডমাস্টারের ছেলে বলেই তোমার সাত খুন মাফ হবে, এমন মনেও করো না।

সাত পাঁচ ভাবা (নানারকম চিন্তা) – তাকে কথা শোনাতে গিয়েছিলাম, কিন্তু সাত পাঁচ ভেবে না বলেই চলে এলাম।

সাবধানের মার নেই (সতর্কতা অবলম্বন করলে বিপদ নেই) – অর্থমন্ত্রী মহোদয় বাজেট উত্থাপনের আগে বার বার দেখলেন কেননা সাবধানের মার নেই।

সরফরাজি চালে (বাইরে মিত্রতা) – সেদিন তুমি আদালতে আমার বিরুদ্ধে দিলে সাক্ষ্য, আর আজ বেশ সরফরাজি চাল চলছো।

স-সে-মি-রা অবস্থা (কাণ্ডজ্ঞানহীন অবস্থা) – তোমাদের অনাসৃষ্টি কাণ্ডজ্ঞান দেবে আমার তো স-সে-মি-রা অবস্থা।

সোনার চাঁদ (আদরের পাত্র) – সোনার চাঁদ নাতিটিকে চৌধুরী সাহেব রক্ষা কবচের মতো আগলে রেখেছিল।

সোনা বাহির আঁচলে গেরো (মূল্যবান বস্তুর বদলে মূল্যহীন বস্তুর আদর) – মান-সম্মান ত্যাগ করে তুচ্ছ প্রাণের প্রতি এই মমতা সোনা বাহির আঁচলে গেরোর সামিল।

সকার বকার করা (গালি দেয়া) – সকলের সামনে সকার বকার করো না বলছি।

সোনার পাথর বাটি (অসম্ভব বস্তু) – গল্পটি তোমার একদম বানানো, বাস্তবতার লেশমাত্র নেই, সোনার পাথর বাটির মতো আজগুবি।

সেয়ানে সেয়ানে (যোগ্যে যোগ্যে) – দুজনের মধ্যে এখন সেয়ানে সেয়ানে লড়াই চলছে।

সরিষার ফুল দেখা (চোখে আঁধার দেখা) – সময় থাকতে ভালোভাবে তৈরি হওয়া ভালো, নচেৎ পরীক্ষার হলে বসে সরিষার ফুল দেখাই সার হবে।

সবে ধন নীলমণি (একমাত্র অবলম্বন) – সবে ধন নীলমণি পুত্রকে হারিয়ে ওয়াজেদ সাহেব শোকাতুর হয়েছেন।

সাফাই গাওয়া (দোষ স্থালনের চেষ্টা) – তোমার অপকর্মের ফিরিস্তি সবই পেয়েছি, সাফাই গাইলে কি হবে।

সাতেও নেই, পাঁচেও নেই (নির্লিপ্ত) – বাড়ির কর্তা নিরীহ মানুষ, কারো সাতেও নেই, পাঁচেও নেই।

সাত জন্মে (কখনো) – ভদ্রলোকের ছেলে তুমি আর তোমার মুখে এমন কথা? এ ধরনের উক্তি আমি সত জন্মেও শুনিনি?

সাপের পাঁচ পা দেখা (গর্বান্ধ হওয়া) – চাকরিতে প্রমোশন পেয়ে মনির খান সাপের পাঁচ পা দেখছেন।

স্বখাত সলিল (নিজের বিপদ ডাকা) – তিনি রাতারাতি ধনী হতে গিয়ে স্বখাত সলিলে ডুবে গেলেন।

সবুরে মেওয়া ফলা (অপেক্ষা করলে শেষ পর্যন্ত অভীষ্ট ফল লাভ হওয়া) – তাড়াহুড়ো কোরো না, একটু দেরি করলে তোমার লাভই হবে -সবুরে মেওয়া ফলে।

সাতকাহন (প্রচুর পরিমাণ) – সে নিজের দুঃকের কথা সাতকাহন করে শোনাতে লাগল।

সাতপুরুষের ভিটে (পিতৃপুরুষের ভিটে) – আমার সাত পুরুষের ভিটে ছেড়ে কেন যাব?

সুলুক সন্ধান (খোঁজখবর) – ব্যবসার সুলুক সন্ধান তার বেশ ভালোই জানা আছে।

সে গুড়ে বালি (আশা ব্যর্থ) – তুমি কি ভাবছ চাইলেই ছুটি পাবে? তোমার সে গুড়ে বালি।

সোঁতের শেওলা (নিরাশ্রয় ও সহায়সম্বলহীন লোক) – এভাবে সোঁতের শেওলার মতো কি বাঁচা যায়?

স্বর্গে বাতি দেয়া (বংশ রক্ষা করা) – এই কুলাঙ্গার আমার স্বর্গে বাতি দেবে এমন আশা করি না।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার