বাগধারা ও প্রবাদ-প্রবচন - হ

Article Stats 📡 Page Views
Reading Effort
685 words | 4 mins to read
Total View
6K
Last Updated
12-Feb-2026 | 07:52 PM
Today View
0

হস্তিমূর্খ (বোকা) – তোমার মতো হস্তিমূর্খ লোক এমন সাহসের কাজ করতেই পারে না।

হরিষে বিষাদ (আনন্দে দুঃখ) – ঘরের লেলিহান অগ্নিশিখার ভেতর থেকে শিশু দুটিকে উদ্ধার করা গেলেও উদ্ধারকর্তার মৃত্যুতে হরিষে বিষাদ উপস্থিত হলো।

হাত পাকান (দক্ষতা) – কেবল ত স্কুলে পড়ছো, এখনই নকল বিদ্যায় বেশ হাত পাকিয়েছ দেখছি।

হাতের পাঁচ (শেষ সম্বল) – হাতের পাঁচ ঐ একশত বিশ টাকা ছিল তাও চোরাবাজারে কাপড় আনতে শেষ হলো।

হাতির পাঁচ পা দেখা (দুঃসাহসী হওয়া) – আমার ছেলে তুমি, আমাকে মান না, হাতির পাঁচ পা দেখছে।

হাড় জুড়ানো (শান্তি পাওয়া) – শেষমেষ মরে দিয়ে বৃদ্ধ গাঁ সুদ্ধ মানুষের হাড় জুড়িয়েছে।

হাতে কলমে (যথার্থ কাজ করে) – হাতে কলমে শিক্ষাই তো প্রকৃত শিক্ষা।

হিতে বিপরীত (উল্টা ফল) – ছেলেটাকে উপদেশ দেয়ার ফলে আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠল, এ যে হিতে বিপরীত হলো।

হাড়-হাভাতে (হতভাগ্য) – যোগ্য পিতার পুত্র যদি এমন হাড়-হাভাতে হয়, তবে এটা বড়ই দুঃখের বিষয়।

হাঁড়ির হাল (মলিন) – রোদে-পানিতে ভিজে চেহারাটি করেছ হাঁড়ির হাল।

হালে পানি পায় না (অকৃতকার্য হওয়া) – বড় বড় মহারথী হালে পানি পায় না আর উনি দেবেন সমস্যা সমাধান করে, হাসালে ভায়া হাসালে।

হ্রস্ব-দীর্ঘ জ্ঞান (সাধারণ জ্ঞান) – অকাট মুর্খ বলেই তো তোমার মতো হ্রস্ব-দীর্ঘ জ্ঞানের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছি, সবেই আমার নসিব।

হাতটান (চুরির অভ্যাস) – চাকরটির একটু হাতটান আছে, ঘরের জিনিসপত্র সাবধানে রেখো।

হাতির খোরাক (বেশি খোরাক) – এত বড় সংসারের হাতির খোরাক যোগানো আমার পক্ষে অসম্ভব।

হীরের টুকরো (বুদ্ধিমান ও সৎ) – কাইয়ুম সাহেবের ছেলেটি হীরের টুকরো, সে বংশের মুখোজ্জ্বল করেছে।

হ-য-ব-র-ল (বিশৃঙ্খলা) – যা বলতে চাও তা পরিস্কার করে বলো, নইলে তোমার ঐ হ-য-ব-র-ল উক্তি কোনো কাজেই লাগবে না।

হাড়হদ্দ (নাড়ী নক্ষত্র) – কালকের ছোকরা আলতাফ, আমারই ওপর চোখ রাঙায়, আমি ওর হাড়হদ্দ জানি।

হাত ধরা (বশীভূত) – হাত ধরা লোক হলেই বা কি, এমন কাজ আমাকে দিয়ে হবে না।

হাতে পাঁজি মঙ্গলবার (জানার সুযোগ থাকতেও বৃথা তর্ক) – বৃথা তর্কাতর্কি না করে হাতে পাঁজি মঙ্গলবার, পুস্তকখানি খুললেই তো সব পরিস্কার হয়ে যাবে।

হাতে জল না গলা (অতিশয় কৃপণ) – মোড়লের কাছে গিয়ে লাভ নেই, ভাই তার হাতে জল গলবে না।

হাত দিয়া হাতি ঠেলা (অসম্ভবকে সম্ভব করতে চেষ্টা করা) – হাত দিয়ে হাতি ঠেলার মতো দুরাশা আমি করি না।

হাড়ে হাড়ে চেনা (মর্মান্তিকভাবে পরিচয় জানা) – অফিসের বড়কর্তাকে সকলে হাড়ে হাড়ে চেনে, কেননা তার দাপটে তারা অস্থির থাকে।

হালছাড়া (হতাশ হওয়া) – পরীক্ষায় পাসের আশা নেই দেখে আবুল হোসেন হাল ছেড়ে দিয়েছে।

হাড়ে বাতাস লাগা (শান্তি পাওয়া) – ডাকাত দলটি ধরা পড়েছে জেনে সবার হাড়ে বাতাস লেগেছে।

হাত ঝাড় দিয়ে পর্বত (ধনাধিক্য) – কিছু সাহায্য দাও বাবা, তোমার তো হাত ঝাড়া দিলেই পর্বত।

হাতের লক্ষ্মী পায়ে ঠেলা (সুযোগ হেলায় হারানো) – দুর্দিনে চাকরিটি নিলে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেললে, এখন পস্তাও।

হাড়ে দূর্বা গজানো (আলসেমির লক্ষণ) – কাজকর্ম কিছু করবে নাকি, বসে থাকলে যে হাড়ে দূর্বা গজাবে।

হাটে হাঁড়ি ভাঙ্গা (গোপন কথা ফাঁস করা) – খবরদার, আমার পিছে লেগো না, যদি লাগ তা হলে হাটে হাঁড়ি ভেঙে দেব কিন্তু বলে দিচ্ছি।

হেস্তনেস্ত (মীমাংসা) – তুমি ভেবেছ কি, কালই আদালতে গিয়ে ব্যাপারটার হেস্তনেস্ত করে ছাড়ব।

হতচ্ছাড়া (লক্ষ্মীছাড়া) – আমাকে এখানে বসিয়ে রেখে হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায়?

হম্বিতম্বি (তর্জন-গর্জন) – সময়মতো টাকা দিতে পারিনি বলে সেদিন তার সে কি হম্বিতম্বি!

হরিঘোষের গোয়াল (নিষ্কর্মা ও অলস লোকদের কোলাহলপূর্ণ আস্তানা) – ওদের বাড়িতে গিয়ে কাজের কাজ কিছু হবে না, ও তো একটা হরিঘোষের গোয়াল।

হাঁটুর বয়স (খুব কম বয়স) – তুমি পারলে না, ঐ হাঁটুর বয়সের ছেলেটা পারল কি করে?

হাত-পা পেটের মধ্যে ঢোকা (অত্যন্ত ভীত হওয়া) – কথা বলব কি, তখন ভয়ে আমার হাত-পা পেটের মধ্যে ঢুকে যাবার জোগাড় হচ্ছিল।

হাপিত্যেশ করা (গভীরভাবে ও দীর্ঘক্ষণ ধরে প্রত্যাশা করা) – এক কাপ চায়ের জন্য কখন থেকে হাপিত্যেশ করে রয়েছি।

হামবড়া ভাব (অহঙ্কার) – ওদের আর সবই ভালো, কেবল একটা হামবড়া ভাব আছে।

হিমসিম খাওয়া (নাস্তানাবুদ হওয়া) – ঘরে বাইরে এত কাজ সামলাতে গিয়ে ভদ্রলোক একেবারে হিমসিম খেয়ে যাচ্ছেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার