বাগধারা ও প্রবাদ-প্রবচন - ক

Article Stats 📡 Page Views
Reading Effort
1,004 words | 6 mins to read
Total View
4.4K
Last Updated
12-Feb-2026 | 07:21 PM
Today View
0

ক-অক্ষর গোমাংশ (বর্ণজ্ঞানহীন ব্যক্তি) – না জানে লেখাপড়া, না আছে বুদ্ধি - ছেলেটা একেবারে ক-অক্ষর গোমাংশ।

কচু বনের কালাচাঁদ (অপদার্থ) – পড়াশুনার নাম নেই, পোশাকের কি ঘটা। এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি বাবা।

কথায় চিঁড়ে ভিজে না (ফাঁকা আওয়াজে কাজ হয় না) – লোকের উপকার করতে গেলে শুধু কথায় চিঁড়ে ভিজে না, কাজ দেখানো চাই।

কলুর বলদ (নির্বিকারে পরিশ্রম করা) – সে না বুঝে-সুজে কেবল কলুর বলদের মতো খেটে মরে।

কল্কে পাওয়া (পাত্তা পাওয়া) – কেমন ভাই নতুন জামাই, বিয়ে করতে যাবার সময় আমাদের নাকি নিয়ে যাবে, এখন দেখছি তোমার কল্কে পাওয়াই ভার হলো।

কপাল কাটা (অদৃষ্ট মন্দ হওয়া) – বিধবার একমাত্র পুত্রের মৃত্যুতে তার কপাল কেটেছে।

কাজির বিচার (গোঁজামিল দিয়ে বিচার) – আরে ভাই, বিবাদ তো মিটেই গেল, এ যে কাজির বিচার।

কাজের কাজি (উপযুক্ত ব্যক্তি) – ইউনিয়ন পরিষদ ঘঠিত হলো, কিন্তু কাজের কাজি কেউ নেই।

কুড়ের বাদশা (ভয়ানক কুড়ে) – তুমি দেখছি একটা কুড়ের বাদশা, খেয়েদেয়ে গল্প ফাঁদলে সংসার চলবে কি করে?

কংস মামা (নির্মম আত্মীয়) – কংস মামার হাত থেকে উদ্ধার না পেলে আর বাঁচার উপায় নেই, জীবন যায় যায়।

কানাকড়ি (কপর্দক) – লোকটি পকেটে হাত দিয়ে দেখল যে, তার কানাকড়িও নেই।

কাকভুষণ্ডী (দীর্ঘজীবী) – আমার দাদা প্রায় ১২০ বছর বেঁচে কাকভুষণ্ডী হয়েছিলেন। / বৃদ্ধের ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবই গেল, কিন্তু সে এখনও কাকভুষণ্ডী হয়ে বেঁচে রইল।

কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া (ব্যথার ওপরে ব্যথা দেওয়া) – যথাসর্বস্ব খুইয়ে সে শোকাতুর; তার ওপর ভর্ৎসনা করে তার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না।

কাঁচা বাঁশে ঘুণ ধরা (অল্প বয়সে বিগড়ানো) – শিশুকাল থেকে ছেলেদের দিকে নজর না রাখলে কাঁচা বাঁশে ঘুণ ধরবে।

কাঁচা হাত (অপক্ব) – লোকটির লেখা ভালো নয়, দেখেই মনে হয় কাঁচা হাতের লেখা।

কেঁচো দিয়ে কাতলা ধরা (তুচ্ছ বস্তুর সাহায্যে অসম্ভব বিষয়কে করায়ত্ত করা) – আরে মুন্সীর ছেলেটা বিয়ে করেছে জজের মেয়ে, এ দেখছি কেঁচো দিয়ে কাতলা ধরলে।

কাঁচা পয়সা (নগদ প্রচুর উপার্জন) – ভালো ডাক্তার হতে পারলে কাঁচা পয়সার অভাব নেই।

কেতাদুরস্ত (পরিপাটি) – ওহে বাপু শুধু কেতাদুরস্ত হলেই চলবে না, কিছু বিদ্যাও থাকতে হবে।

কাঁটা দিয়ে কাঁটা তোলা (শত্রু দ্বারা শত্রু নাশ) – আসাদ আমার বিরুদ্ধে গিয়ে কি করবে, তার অস্তরঙ্গ বন্ধুকে আমি তার বিরুদ্ধে লাগিয়েছ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি।

কেঁচো খুঁড়তে সাপ (তুচ্ছ বিষয় থেকে গুরুতর বিষয়ের উদ্ভব) – বাতেনের চুরির সামান্য ব্যাপারটা সন্ধান করতে গিয়ে পুলিশ বিমল তালুকদারের সক্রিয়তা বুঝতে পারলো -এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হলো।

কপাল ফেরা (অবস্থার উন্নতি) – কন্ট্রাকটরদের যুগ রে ভাই! তারা অল্প দিনের মধ্যেই কপাল ফেরাতে জানে।

কানে খাটো (যে কম শুনতে পায়) – তুমি জানো না ও যে কানে খাটো, চেঁচিয়ে না বললে শুনবে না।

কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান) – ছাত্রীরা অতি শান্তশিষ্ট ও মিতভাষিণী, যদিও কূপমণ্ডুক।

কেউকেটা (সর্বেসর্বা) – স্থানীয় এমপি সাহেব একজন কেউকেটা লোক, তাকে ধরলে স্কুলের কাজটা হতে পারে।

কত ধানে কত চাল (অভিজ্ঞতা অর্জন) – বাপের টাকায় হোটেলে থেকে নবাবী করছে; যখন নিজে রোজগার করে সংসার চালাতে হবে তখন বুঝবে কত ধানে কত চাল।

কান ভারী করা (কুপরামর্শ দান) – মাতৃহীন কন্যার বিরুদ্ধে বিমাতা স্বামীর কান ভারী করল।

কান খাড়া করা (সতর্ক হওয়া) – ঝোপের ধারে বাঘের গর্জন শুনে শিকারী কান খাড়া করল।

কথার কথা (প্রসঙ্গত যা বলা যায়) – আমি যা বললাম তা কেবল কথার কথা, আসলে কি ঘটবে, বলা যায় না।

কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু) – তোমার সেদিনকার আষাঢ়ে গল্পটা কাঁঠালের আমসত্ত্বের মতোই আমাদের কাছে উপভোগ্য হয়েছিল।

কেঁচেগণ্ডুষ (পুনরায় শুরু) – কবিতার সরলার্থটি কেঁচেগণ্ডুষ করে লিখ।

কেবলা হাকিম (অনভিজ্ঞ) – ওর মতো কেবলা হাকিম দিয়ে কোনো কাজ হবে না, অন্য চেষ্টা করুন।

কুল কাঠের আগুন (তীব্র জ্বালা) – পুত্রশোকাতুর পিতা একমাত্র পুত্রের মৃত্যুতে অস্তরে কুল কাঠের আগুণ অনুভব করছে।

কোণঠাসা করা (উপেক্ষা করা) – ব্যাপারটা সম্পূর্ণ মীমাংসার পূর্বে তাকে কোণঠাসা করে কোনো লাভ হবে না।

কুনো ব্যাঙ (সীমিত জ্ঞান) – কুসংস্কারের বশীভূত হলে মানুষ মাত্রেই কুনো ব্যাঙ হয়ে পড়ে, স্বাধীন চিন্তাশক্তি লোপ পায়।

কালে ভদ্রে (কদাচিৎ) – কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না।

এক কথার মানুষ (উচিত বক্তা) – আমি বাপু এক কথার মানুষ, ঠিক সময়ে টাকা দেব, দেখে নিও।

কংসমামার আদর (নকল আদর/কৃত্রিম ভালোবাসা/ভালোবাসার ভান করে ক্ষতি করা) – এক কসাই ব্যাটার প্রশংসা তো কংসমামার আদর-খুব সাবধান।

কচকচি, কচকচানি (তর্ক-বিতর্ক/বাদ-প্রতিবাদ) – আমি বাপু সহজ কথা ভালোবাসি, তোমাদের কচকচি আমার সয় না।

কচুকাটা করা (কেটে টুকরো টুকরো করা) – একা সে শত্রুসৈন্যকে কচুকাটা করে ফিরে এল।

কটু কাটব্য (তিরস্কার/গালাগালি) – রেগে গিয়ে ওকে অযথা অনেক কটু কাটব্য করে ফেলেছি।

কলজের জোর (অত্যধিক সাহস/বুকের পাটা) – এই ভয়ঙ্কর রাতে একা এতটা পথ যাওয়া? তার কলজের জোর আছে বলতে হবে।

কলা দেখানো (ফাঁকি দেওয়া) – তুমি তাকে এত যত্ন আত্তি করলে আর সে কলা দেখিয়ে চলে গেল?

কলি ফেরানো (দেয়ালে চুনকাম করা) – বছরান্তে অন্তত একবার বাড়ির দেয়ালে কলি ফেরানো উচিত।

কাবু করা (দুর্বল করে ফেলা/শক্তিহীন করা) – ঠাণ্ডা আমাকে কাবু করতে পারবে না।

কিম্ভূত কিমাকার (অদ্ভূতদর্শন ও কদাকার/অদ্ভূত ও কুৎসিত) – লোকটার কিম্ভূত কিমাকার চেহারা আর বিচিত্র বেশবাস দেখে একটু হকচকিয়ে যেতে হয় বই কি।

কিষ্কিন্ধ্যাকাণ্ড (হৈ হৈ ব্যাপার/তুমুল হট্টগোল) – গোলমাল শুনে রাস্তায় বেরিয়ে দেখি এক কিষ্কিন্ধ্যাকাণ্ড বেধে গেছে।

কুদরত রাখা (শক্তি ধরা, ক্ষমতা রাখা) – সে শরীরে যথেষ্ট কুদরত রাখে।

কুনকি হাতি (যে পোষা হস্তিনী বন্য হাতি ধরতে সাহায্য করে/কৌশলে অন্যকে বশে রাখে) – রহমান সাহেব ব্যবসায় ফায়দা নেয়ার জন্য স্ত্রীকে কুনকি হাতি বানিয়েছেন।

কুবেরের ভাণ্ডার, কুবেরের ধন (অফুরন্ত ভাণ্ডার, অফুরন্ত ঐশ্বর্য) – ঘরে কি কুবেরের ভাণ্ডার রয়েছে যে, সারা জীবন তোমরা বসে বসে খাবে?

কুম্ভীরাশ্রু (লোকদেখানো কান্না/নকল সমবেদনা/কপট অশ্রু) – তার কুম্ভীরাশ্রু দেখে কেউ ভুলবে না।

কুরুক্ষেত্রে-কাণ্ড (প্রলয়ংকর ব্যাপার/প্রচণ্ড যুদ্ধ/তুমুল ঝগড়া বা মারামারি) – তুমি যে রকম ব্যবহার আমাদের সঙ্গে করেছ, তাতে আর কোনো বাপ হলে কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত।

কুসুম-কুসুম (অল্প গরম) – কুসুম-কুসুম জলে স্নান করা তার অভ্যাসে পরিণত হয়েছে।

কৃষ্ণের জীব (দুর্বল ও অসহায় প্রাণী) – ওকে আর মেরো না, এবারকার মতো ছেড়ে দাও -শত হলেও কৃষ্ণের জীব!

ক্যাবলা-হাকিম (অনভিজ্ঞ ও বোকা হাকিম বা বিচারক) – ক্যাবলা হাকিম আবার উলটো রায় দিয়ে না বসেন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার