বাগধারা ও প্রবাদ-প্রবচন - খ, গ, ঘ

Article Stats 📡 Page Views
Reading Effort
1,176 words | 7 mins to read
Total View
6.9K
Last Updated
12-Feb-2026 | 07:19 PM
Today View
0

খইয়ের বন্ধনে পড়া (মুশকিলে পড়া) – মৃত বন্ধুর দুষ্ট প্রকৃতির ছেলেকে আশ্রয় দিয়ে খইয়ের বন্ধনে পড়েছি।

খণ্ডকপালে (দুর্ভাগ্য) – আমরা খণ্ডকপালে মানুষ রে ভাই; এত সুখ কি আমাদের সয়?

খণ্ডপ্রলয় (তুমুল কাণ্ড) – গতকাল রহিম ও করিমের মধ্যে একটা খণ্ডপ্রলয় বেধে গিয়েছিল।

খোদার খাসি (হৃষ্টপুষ্ট ব্যক্তি) – উকিল সাহেবের ছেলে ইউসুফ কোনো কাজ কর্ম করে না, খায় দায় ও ঘুরে বেড়ায়, একদম খোদার খাসি।

খাল কেটে কুমির আনা (স্বীয় দোষে বিপদে পড়া) – ওর মতো বদমাশ লোককে স্থান দিয়ে আমি যেন খাল কেটে কুমির এনেছি, ওর জন্য আমাকে বিপদে পড়তে হলো।

খরচের হাত (দরাজভাবে খরচ করা, খরচে উদারতা) – ওর যা খরচের হাত, ও কি আর বাড়ি-গাড়ি করতে পারবে?

খাই-খরচ (খাওয়ার খরচ, খোরাকি) – খাই-খরচ বাবদ কিছু টাকা নিজের হাতে রেখে দিই।

খাবি খাওয়া (বিপদে হাঁসফাঁস করা বা ছটফট করা) – এই বিশাল কাজের বোঝা ঘাড়ে নিয়ে এখন খাবি খাচ্ছি।

খেউর গাওয়া (অশ্লীল গালাগালি দেয়া) – কি করে সে অত লোকের সামনে এভাবে খেউর গাইল।

খেজুরে আলাপ (ধানাইপানাই কথাবার্তা, অকাজের কথাবার্তা) – লোকের সঙ্গে অকারণে খেজুরে আলাপ করতে ভালো লাগে না আমার।


গাছে না উঠতেই এক কাঁদি (কাজ না করে ফল চাওয়া) – কাজ না করেই টাকা চাও এ যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি।

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (চিন্তাহীন লোক) – পরীক্ষায় ফেল করেও গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ, তোমার কি ভাবনা-চিন্তা নেই?

গর্দভ-রাগিণী (নিরেট মুর্খ ব্যক্তির বেসুরো গান) – আরে কামাল, তুমি নাকি গান গাইবে আসরে? তোমার গর্দভ-রাগিণী শুনবে কে?

গায়ের ঝাল ঝাড়া (শোধ লওয়া) – আর কিছু পারি বা না পারি, কুকথায় পঞ্চমুখ হয়ে গায়ের ঝাল ঝাড়তে পারবো।

গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ) – গড্ডলিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই।

গায়ে পড়া (অযাচিত) – তোমার গায়ে পড়া কথায় কি আসে যায় আমরা মোটেই তাতে কোনো গুরুত্ব দেই না।

গাছে তুলে মই সরানো (কাজে নেমে সরে পড়া) – বন্ধুরা আমাকে স্কুল করার কাজে নামিয়ে পালিয়েছে, এ যে দেখছি গাছে তুলে মই সরানো।

গা ঢাকা দেয়া (আত্মগোপন করা) – খুনী ঘটনার পর গা ঢাকা দিয়েছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

গো মূর্খ (নিরেট মূর্খ বা বর্ণজ্ঞানহীন) – হাফিজ সাহেবের গো মূর্খ ছেলেটার এমন রূপসী গুণবতী বৌ জুটল, একেই বলে ভাগ্য।

গোঁয়ার গোবিন্দ (কাণ্ডজ্ঞানহীন মানুষ) – গোঁয়ার গোবিন্দের মতো কাজ করলে ঠকতে হয়।

গন্ধমাদন বহিয়া আনা (অবাস্তব বিষয়ের অবতারণা) – প্রশ্নে চেয়েছে কি, আর তুমি গল্পটা আগাগোড়া লিখেছ, যেন একেবারে গন্ধমাদন বয়ে এনেছ।

গোবরে পদ্মফুল (নীচকুলে মহৎ ব্যক্তি) – কৃষকের ঘরে এমন দয়ালু ও শিক্ষিত ছেলে -এ যে দেখছি গোবরে পদ্মফুল।

গৌরীসেনের টাকা (অফুরন্ত অর্থ) – একি গৌরীসেনের টাকা পেয়েছ যে, এক ধারছে খরচ করছ, রেখে ঢেকে খরচ কর। / একি গৌরীসেনের টাকা পেয়েছ যে, বেহিসেবি খরচ করছ, রেখে ঢেকে খরচ কর।

গাঁয়ে মানে না আপনি মোড়ল (গ্রামবাসী না মানলেও নিজেই নিজেকে কর্তা বলে জাহির করা) – তুমি বাপু ফপর দালালি করছ কেন, গাঁয়ে মানে না আপনি মোড়ল হয়ে বসেছ দেখছি।

গোড়া কেটে আগায় পানি ঢালা (জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস) – ছাত্র হয়ে পরীক্ষার হলে শিক্ষকের গায়ে হাত দিয়ে পরে ক্ষমা প্রার্থনা কর; এ যে দেখছি গোড়া কেটে আগায় পানি ঢালা।

গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া) – ক্যাপ্টেন সাহেবের অমন তুখোড় ছেলে গোল্লায় গিয়েছে, সে চুপেচুপে মদ খায়।

গভীর পানির মাছ (ধূর্ত) – রহমত আলী তো গভীর পানির মাছ, তার মর্ম বোঝা মুশকিল।

গদাই লস্করী চাল (আলসেমী) – ওহে বাপু তাড়াতাড়ি হাত চালাও, অমন গদাই লস্করী চালে কাজ করলে সব পণ্ড হবে।

গায়ে গায়ে শোধ (দেনা না দেয়া ও প্রাপ্য না লওয়া অথবা দেনা-পাওনার শোধবোধ) – তুমি আমার নিকট একশত টাকা পাবে, তা তোমার খোরাকি বাবদ খরচ ধরে গায়ে গায়ে শোধ দিতে চাই।

গো-বৈদ্য (হাতুড়ে) – ইসলাম সাহেবের মেয়ে এবার এ গো-বৈদ্যের হাতে পড়ে মরতে বসেছিল।

গৌরচন্দ্রিকা (ভূমিকা) – গৌরচন্দ্রিকা না করে আসল কথা বল।

গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন) – তোমার চাকরি হলে তবে তুমি খাওয়াবে, আমাদের সেই আশায় বসে থাকতে হবে, এ যে গাছে কাঁঠাল গোঁফে তেলের ব্যাপার।

গণেশ উল্টানো (তুলে নেয়া) – কয়েক বছর যেতেই দোকানটি গণেশ উল্টিয়েছে।

গা তোলা (উঠা) – এখন গা তুলুন, ট্রেনের সময় হয়েছে।

গা মাখা (আমল দেয়া) – বড় ভাই গুরুজন, তার বকুনি গা মাখতে নেই।

গাছেরও খায় তলারও কুড়ায় (সব আত্মসাৎ করা) – সরকারি চাকরিতে পদস্থ কোনো কোনো ব্যক্তি বেতনও পান আবার পুরস্কারও লাভ করেন যেন গাছেরও খান, তলারও কুড়ান।

গা-করা (মনোযোগ দেয়া) – পরের কাজ হলেও গা-করা দরকার, নচেৎ সব পণ্ডশ্রম হবে।

গলগ্রহ (পরের বোঝা হয়ে থাকে) – অনেক দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি পুত্র ও পুত্রবধূর গলগ্রহ হয়ে থাকে।

গড়িমসি (ঢিলেমি/আলসেমি/দীর্ঘসূত্রতা) – সব কাজেই তার গড়িমসি কারও ভালো লাগে না।

গণ্ডগ্রাম (অজ পাড়া গাঁ) – সেই কোন গণ্ডগ্রামে তার বাড়ি।

গেঁড়াকল (লোককে ঠকাবার কৌশল) – আচ্ছা গেঁড়াকল বার করেছ তো?

গ্যাঁট হয়ে বসো (অনড় অটল হয়ে বসা/বসার পর আর নড়াচড়া না করা) – ওখানে চুপ করে গ্যাঁট হয়ে বসো।


ঘরভেদী বিভীষণ (যে গৃহবিবাদ বাধায়) – আজিজ, ওর জন্য তুমি তো ওকালতি করছ, কিন্তু জানো তরু একজন ঘরভেদী বিভীষণ।

ঘাম দিয়ে জ্বর ছাড়া (বিপদ কাটিয়ে যাওয়া) – ছাত্রটির জেল হওয়ার কথা কিন্তু মহানুভব জজ সাহেব তাকে মুক্তি দেয়ায় শিক্ষকদের ঘাম দিয়ে জ্বর ছাড়লো।

ঘোড়ার ডিম (অলীক পদার্থ) – লোকটা যেমন হাড় কিপটে, তার কাছে যাচ্ছে টাকা ধার করতে, ঘোড়ার ডিম পাবে।

ঘোড়ার ঘাস কাটা (বাজে কর্ম করা) – মনে রেখ, স্কুলে তোমরা পড়াশুনা করতে এসেছ, ঘোড়ার ঘাস কাটতে আসনি।

ঘটিরাম (অপদার্থ) – রিলিফের বদৌলতে কত ঘটিরাম অজস্র টাকা উপার্জন করেছে সে কথা সবারই জানা।

ঘরের ঢেঁকি কুমির (অপদার্থ ষণ্ডা মার্কা) – ওতো একটা ঘরের ঢেঁকি কুমির, কোনো কর্ম নেই, খায় দায় আর ঘুমায়।

ঘা খাওয়া (দুঃখ পাওয়া) – বৃদ্ধা জীবনে অনেক ঘা খেয়ে শেষে মারা গেলেন।

ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (ওপরওয়ালাকে ডিঙিয়ে স্বার্থ হাসিল করা) – অফিসের বড় সাহেবের হাতে দরখাস্ত দিয়ে পাঠাও, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করা।

ঘোড়া দেখে খোঁড়া হওয়া (শ্রমসাধ্য কার্যে সাহায্যকারী পেলে অলস হওয়া) – ওহে শরীফ, দপ্তরে নতুন লোক নিয়োগ হয়েছে বলে ঘোড়া দেখে তোমার খোঁড়া হওয়া চলবে না।

ঘু ঘু চড়ানো (সর্বনাশ সাধন) – ব্যাটা, তুই যদি খাজনা না দিস, তবে ঘু ঘু চড়াবো তোর বাড়িতে।

ঘুম কাতুরে (ঘুমোতে ভালোবাসে/যে অত্যধিক ঘুমোয়) – সে এতই ঘুম কাতুরে যে শ্রেণিকক্ষের মধ্যে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার