বাগধারা ও প্রবাদ-প্রবচন - চ, ছ, জ

Article Stats 📡 Page Views
Reading Effort
1,365 words | 8 mins to read
Total View
8.3K
Last Updated
12-Feb-2026 | 07:33 PM
Today View
0

চাটিবাটি গুটান (বাস্তুত্যাগ করা) – চাটিবাটি গুটিয়ে চলে যাচ্ছ যাও, বলে রাখলাম সেখানে না খেয়ে মরতে হবে।

চক্ষু চড়ক গাছ (বিস্ময়ে হতবুদ্ধি) – চোখের সামনে এমন একটা ভৌতিক কাণ্ড দেখে আমার চক্ষু চড়ক গাছ হলো।

চশমখোর (লজ্জাহীন) – তোমার মতো চশমখোর লোক ভূ-মণ্ডলে বিরল।

চূড়ার ওপর ময়ূর পাখা (ভালোর ওপর ভালো) – করিম সাহেবের জামাতা যেমন সুদর্শন তেমনি বিদ্বান, যেন চূড়ার ওপর ময়ূর পাখা।

চিনির বলদ (যে খাটে অথচ ভোগ করতে পারে না) – ক্যাশিয়ার সাহেব যে চিনির বলদ, হাজার হাজার টাকার হিসাব রাখেন, কিন্তু একটি পয়সাও নেয়ার অধিকার নেই।

চাচা আপন প্রাণ বাঁচা (সর্বাগ্রে নিজের জীবন রক্ষা করা) – বিগত স্বাধীনতা সংগ্রামে আত্মীয়-কুটুম ছেড়ে অনেকে চাচা আপন প্রাণ বাঁচা বলে চলে যায়।

চুল পাকানো (অভিজ্ঞতা অর্জন) – মাস্টারি করে চুল পাকালাম, তুমি এসেছো ভুল ধরতে।

চক্ষুদান করা (চুরি) – পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।

চর্বিত চর্বণ (পুনরাবৃত্তি) – আধুনিক লেখকরা অনেক লেখাতেই আজকাল চর্বিত চর্বণ করেন।

চিচিং ফাঁক (গুপ্ত মন্ত্র প্রকাশ) – হেড মাস্টারকে না জানিয়ে মিটিং কর আর যাই কর চিচিং ফাঁক তোমাদের হবে।

চোখের বালি (চক্ষুশূল) – সতীনের মেয়েটি নতুন বৌয়ের যেন চোখের বালি, একেবারে দেখতে পারে না ওকে।

চোখে ধূলি দেয়া (প্রতারণা করা) – আমার চোখে ধূলি দিতে চাও, এতখানি বুদ্ধি তোমার কখনও হয়নি।

চোরের মায়ের কান্না (যে বেদনা কাউকেও জানানো যায় না) – ছেলেকে কোনোদিন সদুপদেশ দাওনি, পরিণামে তোমাকে চোরের মায়ের কান্না কাঁদতেই হবে।

চোরাবালি (প্রচ্ছন্ন আকর্ষণ) – প্রলোভনের চোরাবালিতে সে নষ্ট হলো।

চোখে অন্ধকার দেখা (নিরাশ হওয়া) – ব্যাংক ফেল হওয়ায় রহমান চোখে অন্ধকার দেখতে লাগল।

চোখ পাকান (ক্রোধ দেখানো) – তোমার চোখ পাকান দেখে আমি ভয় করি মনে করো না।

চোখের মাথা খাওয়া (কানা বা অন্ধ) – তুমি কি চোখের মাথা খেয়েছ যে, ভূগোল আনতে গিয়ে ইতিহাস এনেছ।

চিনির পুতুল (যে অল্প পরিশ্রমে ভেঙে পড়ে) – ভালোভাবে পরিশ্রম কর, এরূপ চিনির পুতুল হয়ে থাকলে শেষে মুশকিলে পড়তে হবে।

চোখে ধোঁয়া দেখা (হতভম্ব হওয়া) – মামলা-মকদ্দমায় হেরে তালুকদার সাহেব চোখে ধোঁয়া দেখতে লাগলেন।

চোখের চামড়া (নির্লজ্জ) – লোকটা সুদখোর, চোখের চামড়া নেই, কাজেই সুদ চাইতে দ্বিধা করল না।

চোখের নেশা (মোহ) – কি চোখের নেশায় তাকে পেয়ে বসেছে, এ নেশা কি সহজে কাটবে?

চোখে সরষে ফুল দেখা (হতবুদ্ধি) – প্রশ্নপত্র কিছুই কমন আসেনি দেখে ছাত্রটি চোখে সরষে ফুল দেখছে।

চিটিংবাজি করা (ঠকানো, প্রতারণা করা) – আমার সঙ্গে চিটিংবাজি করলে তার ফল হাতে হাতে পাবে।

চিৎপটাং (চিৎ হয়ে পড়ে গেছে এমন) – ছোট্ট এক ধাক্কায় একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেলে?

চুনোপুঁটি (সামান্য লোক/গুরুত্বহীন বা কম ধরের লোক) – চুনোপুঁটিদের হয়রানি না করে বড় বড় চোরাকারবারিদের কাছে যাও।

চুপসানে, চুপসে যাওয়া (সংকুচিত হওয়া) – ধমক খেয়ে ছেলেটা খুবই চুপসে গেলো।

চুলোয় যাওয়া (অধঃপাতে যাওয়া, উচ্ছন্নে যাওয়া) – চুলোয় যাক অমন চাকরি।

চোখ-কান খুলে রাখা (সজাগ ও সতর্ক থাকা) – একটু চোখ কান-খুলে রেখো, তাহলেই সব টের পাবে।

চোখ ছানাবড়া হওয়া (বিস্ময়ে চোখ গোল হয়ে যাওয়া) – এত বড় মাছ দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল।

চোখ টাটানো (অন্যের সাফল্য, সমৃদ্ধি প্রভৃতিতে ঈর্ষান্বিত হওয়া) – আমার বাড়ি-গাড়ি দেখে এদের নিশ্চয় চোখ টাটাচ্ছে।

চোখ ফোটা (ভুল বা অস্পষ্ট ধারণা দূর হওয়া/প্রকৃত ব্যাপারে জানতে বা বুঝতে পারা) – এতদিনে আমার চোখ ফুটল।

চোখ বুলানো (অগভীরভাবে বা ভাসা-ভাসাভাবে দেখা বা পড়া) – কাগজপত্রগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিয়ো।

চোরের মায়ের বড় গলা (অসৎ লোকের হম্বিতম্বি/যে যত মন্দ বা অসৎ তার তত গলাবাজি) – নিজে অবৈধ কামাই করে অন্যের কামাইয়ের সমালোচনা করছ, এ যে দেখি চোরের মায়ের বড় গলা।

চ্যাটাং চ্যাটাং কথা (বড় বড় কথা/রূঢ়ভাবে বলা বড় বড় কথা) – কাজের বেলায় নেই, মুখে কেবল চ্যাটাং চ্যাটাং কথা।


ছ’কড়া ন’কড়া (সস্তা) – যুদ্ধের বাজার ছিল আগুন, কিন্তু এখন মাছ-মাংস ছ’কড়া ন’কড়া দরে বিক্রি হচ্ছে।

ছক্কা-পাঞ্জা করা (বড় বড় কথা বলা) – পেটে তো বিদ্যা নেই, তা আবার ছক্কা-পাঞ্জা করছো?

ছিনিমিনি খেলা (অপব্যয় করা) – বড়লোকের ছেলে, তাই টাকা নিয়ে ছিনিমিনি খেলতে বাধে না?

ছিচ্কাঁদুনে (অল্পতেই কাঁদে এমন) – পারভীনের মতো ছিচ্কাদুনে মেয়ে এ সংসারে বিরল।

ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয় (সামান্য রূপে প্রবেশ, পরে বড় অনিষ্ট সাধন করে প্রস্থান) – ওকে তোমার কাজ দিয়ে কি ভালো করলে? ও তো ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরুবে।

ছেঁড়া চুলে খোঁপা বাঁধা (বৃথা চেষ্টা) – যৎসামান্যই আয় সংসারে, তাই ছেঁড়া চুলে খোঁপা বাঁধা চলে না, এজন্য ওকে চাকরিতে দিয়েছি।

ছেলের হাতের মোয়া (অতি সহজ ব্যাপার) – পরীক্ষায় পাস করতে হলে রীতিমতো পরিশ্রম করতে হয়, এ ছেলের হাতের মোয়া নয়।

ছা-পোষা (পোষ্যভারাক্রান্ত) – ছা-পোষা কেরানি আমি, আমার কি এত শখ করলে সাজে?

ছাই ফেলতে ভাঙা কুলা (সামান্য কাজের জন্য নিযুক্ত অপদার্থ পাত্র) – বড় সাহেবের ছেলেকে স্কুলে আনা-নেয়ার জন্য বৃদ্ধ আলম খাঁ নিযুক্ত হওয়ায় ছাই ফেলতে ভাঙা কুলোরই ব্যবস্থা হলো।

ছুঁচো মেরে হাত গন্ধ করা (ঘৃণিতকে দণ্ড দিতে গেলে নিজেরই হাত গন্ধ হয়) – এ দাগী চোরকে পুলিশের হাতে না দিয়ে স্বহস্তে শিক্ষা দিলে শুধু ছুঁচো মেরে হাত গন্ধ করাই হবে।

ছড়ি ঘুরানো (বিরক্তিকর ভাবে সর্দারি করা) – সবার ওপরে ছড়ি ঘোরাতে তিনি খুবই দক্ষ।

ছারখার করা (নষ্ট করা, ধ্বংস করা) – রিনার সৎ মা তাদের সোনার সংসারটাকে ছারখার করে দিল।

ছিঁচকে চোর (যে চোর ছোটখাটো জিনিস চুরি করে) – ছিঁচকে চোরের উপদ্রব খুব বেড়েছে।

ছিটকে পড়া (দূরে চলে যাওয়া) – চাকরির সূত্রে এক-একজন এক-একদিকে ছিটকে পড়েছে।

ছিটে-ফোঁটা, ছিটা-ফোঁটা (অল্প পরিমাণ, যৎসামান্য জিনিস) – সবাই নেয়ার পর আমার জন্য রইল ছিটে-ফোঁটা।

ছুঁচিবাই (কেউ ছুঁলেই শুচিতা নষ্ট হবে এই ভাবনার বাড়াবাড়ি বা বাতিক) – বুড়ির ছুঁচিবাইয়ের জন্য সবাই তাকে এড়িয়ে চলে।

ছেঁড়া কথা (বাজে কথা/অর্থহীন বা অসার কথা) – তোমার ঐ ছেঁড়া কথায় আমি ভুলব না।


জগদ্দল পাথর (গুরুভার) – সে আমার ওপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে।

জলে কুমির ডাঙ্গায় বাঘ (উভয় সংকট) – একদিকে মাতৃআজ্ঞা লঙ্ঘনের ফলে উদ্ভূত পাপ অন্যদিকে মাতৃআজ্ঞা অমান্য করার জন্য পিতৃ আদেশ, কোন দিকে যাবে ওর জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো অবস্থা।

জগাখিচুড়ি (বিশৃঙ্খলা) বাক্সের মধ্যে বই-পত্তর কাগজ সব জগাখিচুড়ি করে রেখেছ।

জিব কাটা (লজ্জায় দাঁত দিয়ে জিহ্বা চেপে ধরা) – বিয়ের অনুষ্ঠানে বরের পিতা সবার সামনে যৌতুকের টাকার কথা উল্লেখ করায় বর জিব কাটলো।

জাহান্নামে যাওয়া (গোল্লায় যাওয়া) – টাকা চুরি করে এখন ভালোমানুষী দেখানো হচ্ছে, জাহান্নামে যাও তুমি।

জলাঞ্জলি দেয়া (অপব্যয় করা) – শেয়ার মার্কেটে তুমি এত টাকা জলাঞ্জলি দিলে হে বাপু!

জট পাকানো (জটিলতা সৃষ্টি করা/জটিলতা সৃষ্টি হওয়া) – এ মামলার নিষ্পত্তি সহজে হবে না-সব জট পাকিয়ে গেছে।

জম্পেশ করে (খুব করে/ভালো করে) – দড়ির ফাঁসে হাত-পা তার জম্পেশ করে বাঁধা হয়ে গেছে।

জাত খাওয়া (জাতিভ্রষ্ট করা/জাতি নষ্ট করা) – সে কি আমার জাত খাওয়ার কম চেষ্টা করেছে?

জান কবুল (প্রাণপণ চেষ্টা) – সম্মান বাঁচার জন্য জান কবুল করব।

জুতো খাওয়া (অপমানিত হওয়া/বেকুব বনে যাওয়া) – ওদের ঝগড়া থামাতে গিয়ে নিজেই জুতো খেয়ে ফিরে এসেছি।

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ (ছোটবড় সব রকমের কাজ) – জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই ঐ একজনকেই করতে হয়।

জুয়াচুরি, জোচ্চরি (লোক ঠকানো) – ইদানিং কিছু প্রতিষ্ঠান সস্তায় বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী দেয়ার নাম করে জুয়াচুরি শুরু করেছে।

জের টানা (আগের পৃষ্ঠার হিসাব পরের পৃষ্ঠায় নিয়ে যাওয়া) – আপনার কথার জের টেনেই আমি কিছু বলতে চাই।

জেলঘুঘু (যে ব্যক্তি বারবার জেল খাটে) – ও তো একটা আস্ত জেলঘুঘু কতবার যে জেল খেটেছে তার ঠিক নেই।

জোঁকের মুখে নুন পড়া (দম্ভকারী বা আস্ফালনকারীকে থামিয়ে বা চুপসে দিতে পারে এমন কথা বলা) – তার একটি কথাতেই জোঁকের মুখে নুন পড়ল, সব বক্তৃতা বন্ধ হয়ে গেল।

জো-হুকুম, জো-হুজুর (তোষামোদকারী) – তার চারদিকে এখন জো-হুকুমের দল জুটেছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার