বাগধারা ও প্রবাদ-প্রবচন - ঝ, ট, ঠ, ড, ঢ, ত

Article Stats 📡 Page Views
Reading Effort
1,504 words | 9 mins to read
Total View
4.8K
Last Updated
12-Feb-2026 | 07:14 PM
Today View
0

ঝাঁকের কই (এক দলের লোক) – মওলানা ইয়াহিয়া বৃথাই হতভাগ্যদের জন্য অর্থব্যয় করেছেন, দুদিন বাদেই দেখা যাবে যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে।

ঝিকে মেরে বৌকে শিখান (আভাসে শিক্ষা) – ভদ্রলোক ঝিকে মেরে তার আধুনিকা বৌকে শেখাতে চেষ্টা করলেন।

ঝোপ বুঝে কোপ মারা (অবস্থা বুঝে সুযোগ গ্রহণ) – এ শহরে কোনো ভালো হোটেল না থাকায় আজিজ সাহেব ঝোপ বুঝে কোপ মেরে বহু টাকা উপার্জন করলেন।

ঝালাপালা (কর্ণপীড়া) – উঃ, তুমি এত কথা বল যে, কান ঝালাপালা হয়ে যায়।

ঝরাপাতা (গুরুত্বহীন ও বাতিল হয়ে যাওয়া লোক) – আমরা ঝরাপাতার দল, হাওয়া আমাদের কখনো-বা একত্র জড় করে, কখনো-বা ছড়িয়ে দেয়।

ঝলসা-কানা (রোদে বা বীব্র আলোকে চোখ ধাঁধিয়ে গেছে এমন লোক) – সারাদিন রোদে ঘুরেছ বলেই ঝলসা-কানা হয়েছ।

ঝাল ঝাড়া (কড়া কথা বলে পুরনো আক্রোশ মেটানো) – সেদিন তাকে বাগে পেয়ে ভালো করে মনের ঝাল ঝেড়েছি।

ঝিঙেফুল ফোটা (সন্ধ্যা হওয়া) – দিন পেরিয়ে ঝিঙে ফুল ফুটলো, এখনও ছেলেটা ঘরে ফিরল না।

ঝোলে অম্বলে এক করা (দুটি জিনিস মিশিয়ে ফেলা) – এক এক করে বলো। ঝোলে অম্বলে এক করে ফেলো না।


টাকার গরম (ধনের অহঙ্কার) – টাকার গরমে চৌধুরী সাহেবের কাছে কথা ছোঁয়ানো যায় না।

টিম টিম করা (ক্ষীণভাবে অস্তিত্ব বজায় রাখা) – খান সাহেবের একমাত্র নাতিটি বর্তমান, সেই এখন টিম টিম করে জ্বলছে।

টোপ ফেলা (প্রলোভন দেখানো) – ডাক্তার সাহেব চতুর লোক, মেয়ে বিয়ে দিতে ঠিক জায়গায় টোপ ফেলেছেন।

টাকার কুমির (অনেক টাকার মালিক) – টাকার কুমির নওয়াব সাহেব সেদিন মারা গেলেন।

টাল সামলানো (বিপদ সামলানো) – অনেক কষ্টে টাল সামলিয়েছি, আর কি আমি বখরায় ব্যবসা করি।

টক্কর দেয়া (পাল্লা দেয়া) – সামান্য কেরানি হয়ে বড় সাহেবের সঙ্গে টক্কর দিতে যেও না।

টইটম্বুর (ভরপুর) – বর্ষাকালে নদী, খাল, বিল পানিতে ভরে গেছে, ক্ষেতগুলো পর্যন্ত পানিতে টইটম্বুর।

টীকা ভাষ্য (দীর্ঘ আলোচনা) – প্রত্যেকটি বিষয়ে টীকা ভাষ্যের প্রয়োজন কি, এতেই চলবে।

টাকা ওড়ানো (টাকার অপব্যয় করা) – বাবার মৃত্যুর পর ছেলেটা দুহাতে টাকা ওড়াতে লাগল।

টানাপড়েন (দুই বিপরীত ব্যাপারের টান) – দুই পক্ষের টানাপড়েনে আমার তো প্রাণ যায়।

টুকনি হাত করা (নিঃস্ব হওয়া) – শেষে কি আমাকে টুকনি হাত করতে হবে না কি?

টু পাইস কামানো, টু পাইস রোজগার করা (পয়সাকড়ি রোজগার করা) – ছেলেটা শহরে গিয়ে ছোটখাটো ব্যবসা করে বেশ টু পাইস কামাচ্ছে।


ঠেলার নাম বাবাজী (চাপে পড়ে কাবু হওয়া) – আবুল তবে না বলেছিলে দেনা শোধ করবে না -কেমন, দিতে হল তো, ঠেলার নাম বাবাজী।

ঠাট বজায় রাখা (চাল বজায় রাখা) – আজকালকার দিনে ঠাট বজায় রাখতে প্রাণ যায়।

ঠোঁটকাটা (স্পষ্ট বক্তা) – আচ্ছা ঠোঁটকাটা লোক তো তুমি, তার মুখের ওপর অতগুলো কথা বললে।

ঠাণ্ডা লড়াই (গোপনে বিরোধিতা) – আমেরিকা বহুদিন ধরে রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা লড়াই করেছে।

ঠাওর করা (বুঝতে পারা/অনুভব করা) – অন্ধকারে কিছুই যে ঠাওর করতে পারি না।

ঠাঁই-ঠাঁই (পৃথক/আলাদা/আলাদা আলাদা ভাবে) – ভাই ভাই ঠাঁই-ঠাঁই।

ঠাটঠমক (হাবভাব, চালচলন) – বড়লোকের বাড়ির ঠাটঠমকই আলাদা।

ঠারে-ঠোরে (ইশারায়, ইঙ্গিতে) – সে ঠারে ঠোরে অনেক কিছু বুজিয়ে দিল।

ঠেক খাওয়া (বাধা পাওয়া) – টাকার অভাবে খুব ঠেক খেয়ে গেছি ভাই।

ঠেলামারা কথা (বিদ্রূপপূর্ণ কথা, খোঁচা দেয়া কথা) – তার ঠেলামারা কথা শুনলে গা জ্বলে যায়।

ঠোঁট ওলটানো (বড়াই করা/গর্ব প্রকাশ করা) – ও এত যে ঠোঁট ওলটায়, ওর কি এমন গুণ আছে?


ডুবে ডুবে পানি খাওয়া (গোপনে কুকাজ করা) – বাইরে সে বেশ ভালো কিন্তু ডুবে ডুবে পানি খায়।

ডাকাবুকো (দুরন্ত) – কি হে বাপু, ডাকাবুকো খান সাহেবের ছেলে তুমি, এমন বোকা।

ডান হাতের ব্যাপার (আহার, ভোজন) – একটু অপেক্ষা কর ভাই, আমি চট করে ডান হাতের ব্যাপারটা সেরে নিই।

ডঙ্কা মারা (সগর্বে ঘোষণা করা, বড় গলায় প্রচার করা) – এ কথা আমি ডঙ্কা মেরে বলে যাব।

ডাইনির কোলে ছেলে সঁপা (ভক্ষককেই রক্ষণের দায়িত্ব দেয়া) – ঐ মেয়েটা তো আস্ত চোর। ওকে চালের বস্তা পাহারা দিতে বলা তো ডাইনির কোলে ছেলে সঁপা।

ডাগর-ডোগর (বয়সে এবং চেহারায় বেশ বড়সড়) – ছেলেটি তো বেশ ডাগর-ডোগর হয়ে উঠেছে।


ঢিমে তেতালা (মৃদুগতি) – জলদি করো, ঢিমে তেতালায় কাজ করলে সব পণ্ড হবে।

ঢাক ঢাক গুড় গুড় (কপটতা) – কোর্টে সাক্ষ্য দেবো তো ঢাক ঢাক গুড় গুড় করতে পারবো না, সত্য কথা বলব।

ঢাকের বায়া (অকেজো) – আমিনুল একাই কাজটি করেছে, তার বন্ধু আমিন ঢাকের বায়া।

ঢাকের কাঠি (তোষামুদে) – কেরানি সাহেব বড় সাহেবের ঢাকের কাঠি, যা বলবে সে তাই শুনবে।

ঢলাঢলি (কেলেঙ্কারি) – স্কুল-কলেজের সহশিক্ষা যদি ঢলাঢলির সৃষ্টি করে তা হলে অবশ্য পরিত্যাজ্য।

ঢং করা (ন্যাকামি করা) – খেয়ে নে, আর ঢং করতে হবে না।

ঢুলুঢুলু (তন্দ্রালুতা) – ঘুমে চোখ ঢুলুঢুলু হয়ে এসেছে।

ঢেঁকি অবতার (নিষ্কর্মা ও নির্বোধ লোক) – এমন ঢেঁকি অবতারের খাওয়া জুটবে কি করে?


তাসের ঘর (ক্ষণস্থায়ী) – এ সংসার তাসের ঘর, কি নিয়ে আমরা এখানে বড়াই করি।

তাক লাগা (আশ্চর্য হওয়া) – আট বছরের ছেলে জহির ওস্তাদি গান গেয়ে সভাস্থ সকল লোককে তাক লাগিয়ে দিল।

তিলকে তাল করা (অতিরিক্ত করা) – ওর স্বভাবই হলো তিলকে তাল করা, ওর কথায় কোনো গুরুত্ব দেবেন না।

তেলে বেগুণে জ্বলে ওঠা (ক্রুদ্ধ হওয়া) – ছাত্রের ঔদ্ধত্যপূর্ণ উত্তর শুনে শিক্ষক তেলে বেগুণে জ্বলে উঠলেন।

তালপাতার সেপাই (কৃশকায়) – এই নাকি স্বাস্থ্য, যুদ্ধে যেতে চায় এ তো তালপাতার সেপাই।

তামার বিষ (অর্থের কুপ্রভাব) – মানুষকে মানুষ বলে গ্রাহ্য কর না, তোমাকে তামার বিষে পেয়েছে বুঝি?

তাল সামলানো (শেষ রক্ষা) – বুঝে সুঝে কাজ কর, শেষে তাল সামলানো দায় হবে, বুঝলে?

তুষের আগুণ (দগ্ধকারী দুঃখ) – পুত্রশোকে পিতার বুকে তুষের আগুন ধিকিধিকি জ্বলছে।

তুলসী বনের বাঘ (ভণ্ড) – লোকটা মুখে বক্তৃতাও দেয়, মসজিদে নামাজও পড়ে, কিন্তু আসলে তুলসী বনের বাঘ।

তেলা মাথায় তেল দেয়া (যার আছে তাকে আরো দেয়া) – দুনিয়ার সবাই তেলা মাথায় তেল দেয়, গরিবের কেউ নেই।

তেল বাড়া (অহঙ্কার) – তোল খুব তেল বেড়েছে দেখছি।

ত্রাহি ত্রাহি (পরিত্রাণ কর বলে চিৎকার) – নদীতে প্রবল ঝড়ের দাপটে পড়ে নৌকারোহীগণ ত্রাহি ত্রাহি ডাক ছাড়ল।

ত-খরচ (বাজে খরচ) – হাতে আছে তা-খরচের জন্য সামান্য কিছু টাকা।

তটস্থ হওয়া (বিচলিত হওয়া) – জমিদারের ভয়ে প্রজারা তটস্থ হয়ে থাকে।

তড়িঘড়ি (ব্যস্তসমস্ত) – খবর পেয়েই সবাই তড়িঘড়ি ছুটে গেল।

তর না সওয়া (দেরি করতে না চাওয়া) – তোমার যে একেবারেই তর সইছে না, একটু অপেক্ষা করতেই হবে।

তরবেতর (নানারকম) – দোকানে তরবেতর জামাকাপড় সাজানো রয়েছে।

তর্জন-গর্জন (শাসানি) – রোজ রাতে বাড়ি ফিরে লোকটা বউয়ের ওপর তর্জন-গর্জন শুরু করে দেয়।

তাথৈ তাথৈ নাচা (আনন্দে উদ্বেল হওয়া) – সাহেবের প্রশংসা শুনে সে দুহাত তুলে তাথৈ তাথৈ নাচছে।

তালগাছের আড়াই হাত (কোনো কাজের শেষ ও সবচেয়ে কঠিন অংশ) – প্রথমটা ভালোয় ভালোয় উতরে গেল, এখনও তাল গাছের আড়াই হাত বাকি।

তিড়িং বিড়িং (অস্থিরভাবে লাফালাফি) – এত তিড়িং বিড়িং না করে একটু শান্ত হয়ে বসো।

তুরকি নাচ, তুরকি নাচন (নাজেহাল ও অস্থির অবস্থা) – আমার কথা না শুনে তখন ওকে অতগুলো টাকা দিয়ে দিলে – এখন কেন তুরকি নাচ নাচছো?

তেল-নুন-লকড়ি (খাদ্য বা খাদ্যের উপকরণ) – সব কিছুর আগে আমাদের ভাবতে হয় তেল-নুন-লকড়ির সংস্থানের কথা।

ত্রিশঙ্কু অবস্থা, ত্রিশঙ্কুর দশা (কোনো দিকেই যাওয়া যাচ্ছে না এমন অবস্থা) – দুই কর্তার দুই বিপরীত আদেশের ফলে আমার এখন ত্রিশঙ্কু অবস্থা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার