বাগধারা ও প্রবাদ-প্রবচন - থ, দ

Article Stats 📡 Page Views
Reading Effort
660 words | 4 mins to read
Total View
4.7K
Last Updated
12-Feb-2026 | 07:57 PM
Today View
0

থ’ হয়ে যাওয়া, থতমত খাওয়া (কিংকর্তব্যবিমূঢ় হওয়া) – কি কথার ঢং, এতটুকু ছেলে না তার কথা শুনে থ’ হয়ে গেলাম।

থৈ পাওয়া (সীমা পাওয়া) – এত করলাম অথচ তোমাকে খুশি করা গেল না, তোমার মনের থৈ পাওয়া কি আমার সাধ্যি?

থাবাথুবি দিয়ে রাখা (ভুলিয়ে রাখা) – ক্রন্দনরত বালকটাকে জননী থাবাথুবি দিয়ে রাখলেন।

থোঁতা মুখ ভোঁতা হওয়া (বড় মুখ ছোট হওয়া) – আঃ, এত দেমাক কিসের জন্য, ছেলে যা কেলেঙ্কারি করেছে, তাতে তোমার থোঁতা মুখ ভোঁতা হয়েছে, টের পাও না?

থোড় বড়ি খাড়া আর খাড়া বাড়ি থোড় (একঘেয়ে ব্যাপার) – নতুন খবর আর কি থাকবে বল -এই তো থোড় বাড়ি খাড়া আর খাড়া বাড়ি থোড়।

থোড়াই কেয়ার করা (বিন্দুমাত্র সমীহ বা গ্রাহ্য না করা) – ও আমার কি করবে? ওকে আমি থোড়াই কেয়ার করি।


দন্তস্ফুট করা (কঠিন বিষয়ে প্রবেশ) – অঙ্কটি এমনই দুরূহ যে সহজে দন্তস্ফুট করা গেল না।

দুধ-কলা দিয়ে সাপ পোষা (যত্ন করে শত্রু পোষা) – টের পাইনি, দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলাম, সুযোগ পেয়ে পালিয়ে গেল।

দশের লাঠি একের বোঝা (সকলে মিলে কাজ করলে সহজ, কিন্তু একজনের পক্ষে বোঝা স্বরূপ) – তোমরা দেশের মানুষ, কাজ করে যাও, কোনো সমস্যাই কঠিন নয়, জানো তো, দশের লাঠি একের বোঝা।

দুধে-ভাতে থাকা (ভালোভাবে থাকা) – দোয়া করুন হুজুর, আমার ছেলেমেয়ে যেন দুধে-ভাতে থাকে।

দহরম মহরম (মাখামাখি বন্ধুত্ব) – দুজনের মধ্যে খুব দহরম মহরম দেখছি, বন্ধুত্ব টিকলে হয়।

দা-কুমড়া সম্বন্ধ (শত্রুভাব) – বাপ-বেটার দা-কুমড়া সম্বন্ধ! বল কি হে?

দুমুখো সাপ (যার মুখে দুই রকমের কথা বের হয়) – মান্নান একজন দুমুখো সাপ, এর কথা ওকে বলে, ওর কথা একে বলে।

দু’কান কাটা (বেহায়া) – জেল খেটে খেটে এই পাকা চোরটি দু কান কাটা হয়ে পড়েছে।

দাঁতে কুটা কাটা (বিনীত হওয়া) – শিষ্য ওস্তাদের কাছে দাঁত কুটা কেটে উপস্থিত হলো।

দক্ষযজ্ঞ ব্যাপার (বিরাট সমারোহ) – চৌধুরী বাড়িতে বিয়ের হৈ চৈ পড়েছে, যেন দক্ষযজ্ঞ ব্যাপার।

দাঁও মারা (মোটা লাভ করা) – সুযোগ বুঝে কাঁচামাল ব্যাবসায়ীরা এক দাঁও মারার চেষ্টা করছে।

দুধের সাধ ঘোলে মেটানো (উৎকৃষ্ট বস্তুর অভাব নিকৃষ্ট বস্তুর দ্বারা মেটানো) – মাতৃস্নেহ কি অন্য আত্মীয়ের যত্নে মেটে, দুধের সাধ ঘোলে মেটাতে পারে না।

দয়ে মজানো (বিপদে ফেলা, সর্বস্বন্ত করা) – ভুলিয়ে ভালিয়ে ব্যবসায় নামিয়ে লোকটা আমাকে দয়ে মজিয়েছে।

দক্ষিণ হস্তের ব্যাপার (খাওয়া/ভোজন) – দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হলো না?

দড়ি-কলসি (আত্মহত্যা করার উপকরণ) – দড়ি-কলসিও জোটে না তোমার?

দফা নিকাশ (সমূহ সর্বনাশ) – শত্রুরা আমাদের দফা নিকেশ করার জন্য উঠেপড়ে লেগেছে।

দশকথা (নানা কথা/নানা রকম কটুকথা) – বিয়ে শাদীর মতো বড় কাজে ও রকম দশকথা হয়েই থাকে।

দহলা-নহলা করা (ইতস্ততা করা) – রওনা হবার আগের মুহূর্ত পর্যন্ত সে খুব দহলা-নহলা করছে।

দাগাবাজ (প্রতারক) – পড়েছি এক দাগাবাজের পাল্লায়।

দানাপানি (অন্নজল) – সারাদিন খাটছে ছেলেটা, এখনও পেটে দানাপানি পড়েনি।

দিনকে রাত করা (সত্যকে মিথ্যা বা ভালোকে মন্দ প্রতিপন্ন করা) – তুমি তো দেখছি সাংঘাতিক লোক-দিনকে রাত করতে পারো।

দিন গোনা (অধীরভাবে প্রতীক্ষা করা) – আমি এখন যাবার দিন গুনছি।

দু-এক কথা (অল্প কথা) – দু-এক কথায় ব্যাপারটা বুঝিয়ে দাও।

দু-চার কথা (আলাপ আলোচনা) – তার সঙ্গে দু চার কথা হলো।

দু-দণ্ড (কিছু সময়, একটুখানি সময়) – দু-দণ্ড যে আপনার কাছে বসে কথা শুনব সে সময়টুকুও আমরা পাইনে।

দু নৌকায় পা দেয়া (দুটি সম্পূর্ণ বিপরীত ধরনের কাজে একই সঙ্গে হাত দেয়া) – চালাকি করে দু নৌকায় পা দিয়েছ বটে কিন্তু শেষরক্ষা হবে কি?

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার