বাগধারা ও প্রবাদ-প্রবচন - ধ, ন

Article Stats 📡 Page Views
Reading Effort
921 words | 6 mins to read
Total View
3.9K
Last Updated
12-Feb-2026 | 07:56 PM
Today View
0

ধর্মপুত্র যুধিষ্ঠির (ধার্মিক) – ধর্মপুত্র যুধিষ্ঠির আর কি, সারাজীবন মিথ্যার বেসাতি করলো, আজ কিনা সে সত্য কথা বলছে।

ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যসিদ্ধি) – ধরি মাছ না ছুঁই পানি গোছের কাজ হেডমাস্টার সাহেবের অপছন্দ, কেননা খাঁটি মানুষ তিনি।

ধকল সওয়া (ধাক্কা সামলানো) – পাশের বাড়ির হিমু তো যক্ষ্মারোগী, তার রোগের শরীরে আর কত ধকল সয়?

ধামাধরা (তোষামোদ করা) – অপরের ধামা ধরে যাদের দুমুঠো অন্নের সংস্থান করতে হয়, তাদের জীবনের আর কি মূল্য?

ধরাকে সরা জ্ঞান করা (কাউকে গ্রাহ্য না করা) – এখন কাঁচা বয়স, মোটা টাকা যোগাড় করছে, ধরাকে সরা জ্ঞান করবে বৈ কি!

ধর্মের ঢাক আপনি বাজে (পাপ গোপন না থাকা) – দারোগা সাহেবের ঘুষ খাওয়ার কথা প্রকাশ পেলে সবাই বলাবলি করতে লাগল, ধর্মের ঢাক আপনি বেজেছে।

ধর্মের ষাঁড় (ব্যঙ্গর্থে, স্বেচ্ছাচারী ব্যক্তি) – বাপ মরেছে তবু সংসারের কোনো চিন্তা নেই ওর, ও যেন এক ধর্মের ষাঁড়।

ধড়ে প্রাণ আসা (স্বস্তি পাওয়া) – বাড়ি পৌঁছে সবাইকে সুস্থ দেখে ধড়ে প্রাণ এলো।

ধড়িবাজ (ধুর্ত ও ফন্দিবাজ) – ধড়িবাজ বলেই সে ওটা বাগিয়ে নিতে পেরেছে।

ধনকুবের (অত্যন্ত ধনী ব্যক্তি) – মল্লিকরা ছিল ধনকুবের কিন্তু একটি পয়সা দিয়ে কাউকে কখনো সাহায্য করেনি।

ধরাবাঁধা (নির্দিষ্ট) – এ বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই।

ধান ভানতে শিবের গীত (সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা) – কেমন আছ জানতে চেয়েই তো মুশকিল হলো দেখছি। তুমি যে এখন ধান ভানতে শিবের গীত আরম্ভ করলে।

ধানাই পানাই (আবোল তাবোল কথা) – ধানাই পানাই বাদ দিয়ে আসল কথাটি বল।

ধাপ্পা দেয়া (ঠকানো) – লোকটি যে আমাকে এভাবে ধাপ্পা দিবে তা ভাবিনি।

ধুন্ধুমার (তুমুল কাণ্ড) – কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর ধুন্ধুমার বেধে গেল।

ধোপার ভাঁড়ার (প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না) – আমি তো কেবল এই ধোপার ভাঁড়ার পাহারা দিচ্ছি।

ধোপা টেকা (নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে টিকে যাওয়া) – যত টাকা দিয়েই কিনে থাকো, এ জিনিস ধোপে টিকবে না।

ধ্যাড়ানো (কাজ পণ্ড করা) – তুমি এমন ধ্যাড়াবে জানলে তোমাকে এ দায়িত্ব দিতামই না।


নিমরাজি (প্রায় রাজি) – প্রসঙ্গটা হলো বিবাহের, এখানে নিমরাজি হওয়ার অবকাশ আছে কি?

নিজের চরকায় তেল দেয়া (অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মন দেয়া) – ও তো বড়লোকের ছেলে, ওর দিকে নজর না দিয়ে তুমি নিজের চরকায় তেল দাও।

নিসপিস করা (উসখুস করা) – ছাত্রটিকে মারার জন্য শিক্ষকের হাত নিসপিস করছে।

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ (নিজের ক্ষতি করে পরের ক্ষতিসাধন) – নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেই তিনি আনন্দ পান।

নিজের কোলে ঝোল টানা (চরম স্বার্থপরতা) – কেমন করে তুমি পরের দুঃখ বুঝবে, তুমি তো সবসময় নিজের কোলে ঝোল টানতেই ব্যস্ত থাক।

নাম কাটা সেপাই (কর্মচ্যুত ব্যক্তি) – জামিল সাহেবকে মানী লোক বলছ, সে তো এখন নাম কাটা সেপাই, আড্ডা দেয়া ও তাস খোদাই তার কাজ।

নেই মামার চেয়ে কানা মামা ভালো (একেবারে কিছু না থাকার চেয়ে অল্প কিছু থাকা ভালো) – একেবারে সংসার ফাঁকা, কারুর ছেলে নিয়ে মানুষ করো না, তবু তো নেই মামার চেয়ে কানা মামা ভালো।

নাম ডুবানো (সম্মান বিসর্জন) – বাপের নাম ডুবিয়ো না, এবার তোমাকে পাস করতেই হবে।

নাই দেয়া (আদর দেয়া) – বানরকে নাই দিলে ঘাড়ে চড়ে।

ননীর পুতুল (শ্রমবিমুখ, কোমল দেহ) – আহা, রোদের আঁচ সয় না, যেন ননীর পুতুল।

নরক গুলজার (পাপীদের সমাবেশে আসর সরগরম) – ইসরাইলি সৈন্যরা প্যালেস্টাইনের উদ্বাস্তু নরনারীর ওপর মেশিনগানের গুলি চালিয়ে নরক গুলজার করে তুলেছে।

নাকে তেল দিয়ে ঘুমানো (নিশ্চিত থাকা) – নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, পরীক্ষা এসে গেল যে।

নজর লাগা (অশুভ দৃষ্টিতে পড়া) – ছেলেটি দিন দিন শুকিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওর ওপর সৎ মায়ের নজর লেগেছে।

নয়ছয় (ছড়াছড়ি) – খাটের ওপর জামাগুলো নয়ছয় হয়ে পড়ে রয়েছে।

নেই আঁকড়া (নাছোড়বান্দা) – তুমি দেখছি জোঁকের মতো আমার গায়ে লেগে রয়েছে, এত বলছি ছাড়ো কিন্তু ছাড়বে না, তুমি একটি নেই আঁকড়া লোক।

নেক নজরে পড়া (সুদৃষ্টিতে পড়া) – প্রিন্সিপালের নেক নজরে পড়তে পারলেই হলো, রফিক সাহেবকে আর পায় কে?

নদীকূলে বাস (ভয়ের জায়গায় অবস্থান) – নদীকূলে বাস, ভাবনা বার মাস।

নকড়া-ছকড়া (তুচ্ছতাচ্ছিল্য করা) – যারা তোমাকে নকড়া-ছকড়া করে তাদের কাছে তুমি বারে বারে কেন যাও?

নখদর্পণে থাকা (পুঙ্খানুপঙ্খভাবে আয়ত্তে থাকা) – এই শহরের সবকিছু আমার নখদর্পণে।

নজর কাড়া (দৃষ্টি আকর্ষণ করা) – অল্পদিনের মধ্যেই ছেলেটির খেলা সকলের নজর কেড়েছে।

নট নড়ন-চড়ন (স্থির) – আমার তখন একেবারে নট নড়ন-চড়ন অবস্থা।

নবমীর পাঁঠা (প্রাণভয়ে ভীত ব্যক্তি) – ডাকাত দেখেই সে নবমীর পাঁঠার মতো কাঁপতে লাগল।

নবাবি চাল (অতিরিক্ত বিলাসিতা) – অমন নবাবি চালে চললে ফতুর হতে আর বেশি দিন লাগবে না।

নয়নের মণি (পরম আদরের পাত্র) – নাতিটি তার নয়নের মণি, তাকে কাছছাড়া করেন না এক দণ্ডের জন্যও।

নিমকহারাম (অকৃতজ্ঞ) – আমার নিন্দে করবে? এমন নিমকহারাম সে হতে পারে না।

নিরানব্বুইয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি) – এমনই তার নিরানব্বুইয়ের ধাক্কা যে সে প্রাণে ধরে টাকা খরচ করতে পারছে না।

নোলা বাড়ানো (লোভ করা) – খাবার দেখলেই অমন করে নোলা বাড়াও কেন?

নোকতা লাগানো (দোষ ধরা) – আমায় নোকতা না লাগিয়ে নিজের কাজে মন দাও।

ন্যাকা সাজা (না বোঝার ভান করা) – তোমাকে আর ন্যাকা সাজতে হবে না, তোমার জারিজুরি ধরা পড়ে গেছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার