ব্যাকরণ : বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

Article Stats 📡 Page Views
Reading Effort
172 words | 1 min to read
Total View
8.2K
Last Updated
07-Sep-2022 | 04:30 PM
Today View
0
সব ভাষারই ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়।
  • ধ্বনিতত্ত্ব
  • শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
  • বাক্যতত্ত্ব বা পদক্রম

(ক) ধ্বনিতত্ত্ব (Phonology): 
এ অংশে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি বা ধ্বনিসংযোগ, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি- সম্বন্ধীয় ব্যাকরণের বিষয়গুলো আলোচিত হয়। 

(খ) শব্দ বা রূপতত্ব (Morphology): 
শব্দ, শব্দের প্রকার, শব্দ গঠন, শব্দরূপ, শব্দের ব্যুৎপত্তি, পদের পরিচয়, উপসর্গ, প্রত্যয়, পদাশ্রিত নির্দেশক, দ্বিরুক্ত শব্দ, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিয়ার কাল, অনুজ্ঞা, ক্রিয়ার ভাব, অনুসর্গ ইত্যাদি বিষয় রূপতত্ত্বে আলোচিত হয়ে থাকে। 

(গ) বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax): 
বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্যের বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, পদক্রম, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বাক্য-সংযোজন, বাক্য বিয়োজন, যতিচ্ছেদ বা বিরামচিহ্ন প্রভৃতি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। 

(ঘ) অর্থতত্ত্ব (Semantics): 
শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ। যেমন- মূখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, পারিভাষিক শব্দ, সমোচ্চারিত শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অনুবাদ, প্রবাদ-প্রবচন, ইত্যাদি অর্থতত্ত্বে আলোচিত হয়। 

(ঙ) ছন্দ-প্রকরণ: 
এ তত্ত্বে ছন্দের প্রকার ও নিয়মসমূহ আলোচিত হয়। 

(চ) অলংকার প্রকরণ: 
এ তত্ত্বে অলংকারের সংজ্ঞা ও প্রকার ইত্যাদি আলোচিত হয়। 

এছাড়াও অভিদান-তত্ত্ব (Lexicography) ও ব্যাকরণের আলোচ্য বিষয়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 05-Feb-2023 | 07:33:06 AM

ধন্যবাদ

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা