এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - দ, ধ, ন

Article Stats 📡 Page Views
Reading Effort
606 words | 4 mins to read
Total View
12.2K
Last Updated
12-Feb-2026 | 07:32 PM
Today View
1

দশরথের পুত্র – দাশরথি
দশ আনন বা মুখ যার – দশানন
দমের অভাব – বেদম
দমন করা যায় না যাকে – অদম্য
দাঁতে বিষ যার – আশীবিষ
দাঁড়িয়ে আছে এমন – দণ্ডায়মান
দার পরিগ্রহ করেননি যিনি – অকৃতদার
দানের বিপরীত – প্রতিদান
দান করার যোগ্য – দেয়
দান করা হয় যা – দাতব্য
দ্রব হয়েছে যা – দ্রবীভূত
দর্শনশাস্ত্র জানেন যিনি – দার্শনিক
দয়া আছে যার – সদয়
দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি – উপত্যকা
দুই দিকে অপ (জল) যার – দ্বীপ
দ্বীপের সদৃশ – উপদ্বীপ
দীর্ঘকাল ব্যাপী চর্চা – অনুশীলন
দীনের ভাব – দৈন্য
দিবসের শেষভাগ – অপরাহ্ণ
দিবসের মধ্যভাগ – মধ্যাহ্ন
দিবসের প্রথমভাগ – পূর্বাহ্ণ
দিনে একবার মাত্র আহার করেন যিনি – একাহারী
দুষ্ট আচার যার – দুরাচার
দুগ্ধ হতে পোষ্য লাভ করে যে – দুগ্ধপোষ্য
দুষ্কর যেখানে গমন করা – দুর্গম
দুঃখজনক ঘটনা – দুর্ঘটনা
দুবার বলা – দ্বিরুক্তি
দুই সময়ের মিলনের মুহূর্ত – সন্ধিক্ষণ
দুই রথীর যুদ্ধ – দ্বৈরথ
দুইবার জন্ম যার – দ্বিজ
দূরকে দেখবার যন্ত্র – দূরবীন
দূরের ঘটনা দেখা যায় যাতে – দূরদর্শন
দর্শন করতে ইচ্ছুক – দিদৃক্ষু
দেখার যোগ্য – দ্রষ্টব্য
দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ – রোজনামচা
দেহে, মনে ও কথায় – কায়মনোবাক্যে
দেশের প্রতি প্রেম আছে যার – দেশপ্রেমিক
দান করেন যিনি – দাতা
দিন ও রাত্রিব্যাপী – দিবারাত্রি
দিনের আলো ও রাত্রির অন্ধকারের সন্ধিক্ষণ – গোধূলি
দমন করা কষ্টকর যাকে – দুর্দমনীয়
দূর ভবিষ্যৎ ভেবে দেখে না যে – অদূরদর্শী
দিন ও রাত্রি – অহোরাত্রি
দুই নদীর মধ্যবর্তী স্থান – দোয়াব
দুগ্ধবতী গাভী – পয়স্বনী
দুগ্ধ ফেনার মতো শুভ্র – দুগ্ধফেননিভ


ধন জয় করেন যিনি – ধনঞ্জয়
ধর্মই আত্মা যার – ধর্মাত্মা
ধনু দ্বারা যুদ্ধে নিপুণ যিনি – ধনুর্ধর
ধনুকের শব্দ – টংকার
ধী শক্তির অধিকারী – ধীমান
ধীরে যে গমন করে – ধীরগামী, মন্দগামী
ধ্যানের যোগ্য – ধ্যেয়
ধ্যানে যিনি মগ্ন – ধ্যানস্থ
ধারা ধরে যা চলে – ধারাবাহিক
ধানের মতো যার রং – ধানী
ধান থেকে উৎপন্ন – ধেনো
ধর্মের প্রতি নিষ্ঠাবান – ধর্মিষ্ঠ
ধূলায় পরিণত – ধূলিসাৎ
ধূলার মতো রঙ যার – পাংশুল
ধোঁয়ার মতো অস্পষ্ট – ধোঁয়াটে
ধৈর্য অবলম্বন – সবুর


নব প্রসূতা গাভী – ধেনু
নদীর বালুকাময় তট – সৈকত
নদী মাতা যে দেশের – নদীমাতৃক
নষ্ট হওয়ার স্বভাব যার – নশ্বর
নতুনত্বে বিরোধী – রক্ষণশীল
নতুন সূর্য – নবারুণ
নতুন আরম্ভ – মহরৎ
নতুন অন্নের উৎসব – নবান্ন
নগরের উপকণ্ঠে – উপনগর
নয় বাধ্য – অবাধ্য
নয় প্রিয় – অপ্রিয়
নয় অতিদীর্ঘ – নাতিদীর্ঘ
নমস্কারের যোগ্য – নমস্য
নূপুরের ধ্বনি – নিক্কণ
নাটকের পাত্রপাত্রী – কুশীলব
নাই শোক যার – অশোক
নাই মূল যার – নির্মূল
নাই মল যার – নির্মল
নাই মমতা যার – নির্মম
নাই ফল যার – নিষ্ফল
নাই পক্ষ যার – নিরপেক্ষ
নাই কর্ম যার – নিষ্কর্মা
নাই ঈমান যার – বেঈমান
নাই আশা যার – নিরাশ
নাই আবরণ যার – দিগম্বর
নাই আনন্দ যার – নিরানন্দ
নাই রাজা যে দেশে – অরাজক
নাসিকা থেকে উচ্চারিত – নাসিক্য
নারীর লীলায়িত নৃত্য – লাস্য
ন্যাকার ভাব – ন্যাকামি
ন্যায় বিচার – ইনসাফ
ন্যায্য অধিকার – হক
ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক
নিকৃষ্ট ব্যক্তি – অজন
নিজেই পতি নির্বাচন করে যে – স্বয়ংবরা
নিজেকে ধন্য মনে করে যে – ধন্যম্মন্য
নিজেকে পণ্ডিত মনে করে যে – পণ্ডিতম্মন্য
নিত্য আনন্দ যার – নিত্যানন্দ
নিজেদের পরিচালিত শাসন – স্বায়ত্তশাসন
নিজেকে হীন মনে করে যে – হীনমন্য
নিজেকে হত্যা করে যে – আত্মঘাতী
নিজেকে সামলাতে পারে না যে – অসংযমী
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত – অনাহূত
নতুন বিবাহিত স্ত্রী – নবোঢ়া
নেই রদ (দাঁত) যার – নীরদ
নৌকা চালায় যে – নাবিক
নৌ বা নৌকা চলাচলের যোগ্য – নাব্য
নেশার দ্রব্য – মাদক
নৃত্যকলার উদ্ভাবক - নটরাজ
নলের আকারে জমানো বরফ – কুলপি
নিজেকে যে বড় মনে করে – হামবড়া

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  - দ - ধ - ন -  -  -  -  - 
 -  -  -  -  -  - 

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার