এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ

Article Stats 📡 Page Views
Reading Effort
722 words | 5 mins to read
Total View
6.9K
Last Updated
12-Feb-2026 | 07:09 PM
Today View
0

ইতঃস্তত ভ্রমণ – বিচরণ
ইতঃস্তত গমনশীল – ভ্রাম্যমাণ
ইতিপূর্বে দণ্ডিত ব্যক্তি – দাগী
ইতিহাস জানেন যিনি – ঐতিহাসিক
ইরাবতে জাত – ঐরাবত
ইহলোকের পরবর্তী লোক – পরলোক
ইহার তুল্য বা সদৃশ – ঈদৃশ
ইচ্ছামত কাজ বা আচরণ যে করে – স্বেচ্ছাচারী
ঈচ্ছার অনুরূপ বা অধীন – ঐচ্ছিক
ইন্দ্রকে জয় করেছে যে – ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি – জিতেন্দ্রিয়
ইষ্টকে অতিক্রম না করে – যথেষ্ট
ইহকাল সম্পর্কিত – ঐহিক
ইন্দ্রের সারথি – মাতলি
ইক্ষুর বিষয়ক – ঐক্ষব

ইচ্ছা
প্রবেশ করার ইচ্ছা – বিবিক্ষা
বাস করার ইচ্ছা – বিবৎসা
নিন্দা করার ইচ্ছা – জুগুপ্সা
গমন করার ইচ্ছা – জিগমিষা
করার ইচ্ছা – চিকীর্ষা
ক্ষমা করার ইচ্ছা – তিতিক্ষা
জয় করার ইচ্ছা – জিগীষা
সংগমের ইচ্ছা – রিরংসা
উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা
অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
অনুসন্ধান করার ইচ্ছা – অনুসন্ধিৎসা
অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা / অপচিকীর্ষু
অন্বেষণ করার ইচ্ছা – অন্বেষা
কোনো কিছু পাবার ইচ্ছা – লিপ্সা
খাওয়ার ইচ্ছা – ক্ষুধা
জয়লাভ করার ইচ্ছা – জিগীষা
জানার ইচ্ছা – জিজ্ঞাসা
দেখার ইচ্ছা – দিদৃক্ষা
প্রতিবিধান করার ইচ্ছা – প্রতিবিধিৎসা
পান করার ইচ্ছা – পিপাসা
পেতে ইচ্ছা – ঈপ্সা
পেতে ইচ্ছে করছে যে বস্তু – ঈপ্সিত
পেতে ইচ্ছে হয় যা – কাম্য
পেতে ইচ্ছুক – ঈপ্সু
প্রতিকার করার ইচ্ছা – প্রতিচিকীর্ষা
ভক্ষণের ইচ্ছা / ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
ভ্রমণ করার ইচ্ছা – বিভ্রমিষা
লাভের ইচ্ছা – লিপ্সা
শুনার ইচ্ছা – শুশ্রুষা
হত্যা করার ইচ্ছা / হনন করার ইচ্ছা – জিঘাংসা


ঈশ্বরে যার বিশ্বাস নেই – নাস্তিক
ঈশ্বরে যার বিশ্বাস আছে – আস্তিক
ঈষৎ পাংশুবর্ণ – কয়রা
ঈষৎ পাণ্ডুবর্ণ – ধূসর
ঈষৎ পীতবর্ণ – পীতাভ
ঈষৎ লাল / রক্তবর্ণ – আরক্ত
ঈষৎ বক্র – বঙ্কিম
ঈষৎ আমিষ্য গন্ধবিষিষ্ট – আঁষটে
ঈষৎ রুগ্ন – রোগাটে
ঈষৎ পাকা – দরপাকা


উচিত নয় যা – অনুচিত
উপকার স্বীকার করে না যে – অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন
উপমা নেই যে নারীর – নিরুপমা
উদিত হয়নি যা – অনুদিত
উদিত হচ্ছে এমন – উদীয়মান
উপন্যাস রচয়িতা – ঔপন্যাসিক
উপনিষদ সম্বন্ধীয় – ঔপনিষদ
উপমা নেই যার – নিরুপমা/অনুপম
উপযুক্ত বয়স হয়েছে যার – সাবালক
উন্নত নয় যা – অনুন্নত
উপরের দিকে নিবন্ধ দৃষ্টি – ঊর্ধ্বদৃষ্টি
উপস্থিত আছে যা – বর্তমান
উপাধি আছে যার – উপাধিক
উপস্থিত বুদ্ধি আছে যার – প্রত্যুৎপন্নমতি
উভয় তীর আছে যার – পারাবার
উভয় হাত যার সমান চলে – সব্যসাচী
উপায় নেই যার – নিরুপায়
উড়ন্ত পাখির ঝাঁক – বলাকা
উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ – মণ্ডপ
উচ্চ হাস্যকারী – অট্টহাসক
উর্বর নয় যা – অনুর্বর
উল্লেখ করা হয় না যা – ঊহ্য
উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয় – ঊহ্য
উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন – রিকথ
উটের শাবক – করভ
উপরতলার ঘর – বালাখানা


ঊর্ণা নাভিতে যার – ঊর্ণনাভ
ঊর্ধ্ব থেকে নেমে আসা – অবতরণ
ঊর্ধ্ব দিকে গতি যার – ঊর্ধ্বগতি
ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে – ঊর্ধ্বচারী
ঊধ্ব বাহু যার – ঊদ্বাহু
ঊর্ধ্ব মুখে সাঁতার – চিৎসাঁতার


ঋণগ্রস্ত অবস্থা – ঋণিতা
ঋণ শোধে অসমর্থ যে – দেউলিয়া
ঋণ দেয় যে – উত্তমর্ণ
ঋণ গ্রহণ করে যে – অধমর্ণ
ঋষি সম্বন্ধীয় – আর্ষ
ঋষির কথিত – আর্য


এক পাড়ার লোক – পড়শি
একতান বিশিষ্ট স্বর – ঐকতান
এক জন্ম থেকে অন্য জন্ম – জন্মজন্মান্তর
একমাত্র যে স্নান করেছে – সদ্যোস্নাত
এইমাত্র জন্ম যার – সদ্যোজাত
একটুতেই যে ক্রুদ্ধ হয় – বদরাগী, রগচটা
এক গোত্র যার – সগোত্র
এক থেকে আরম্ভ করে – একাদিক্রমে
একই কর্মের সঙ্গী – সহকর্মী
একই অর্থের শব্দ – প্রতিশব্দ
একান্ত অনুগত – নেওটা
একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে – যাযাবর
এক সঙ্গে বসবাস – সহবাস
এক মতের ভাব – ঐকমত্য
এক যুগের সারা/শেষ, অন্য যুগের শুরু – যুগসন্ধি / যুগান্তর
একবার সন্তান প্রসব করেন যিনি – কাকবন্ধ্যা
একবার শুনলেই যার মনে থাকে – শ্রুতিধর
এক বস্তুকে অন্য বস্তু মনে করা – মতিভ্রম
এক দিকের পথ – মঞ্জিল
একদিকে গোঁ যার – একগুঁয়ে
একত্র আগত – সমাগত
একা একা কথা বলা – স্বগতোক্তি
এখনও যার শত্রু জন্মায়নি – অজাতশত্রু
একের পরিবর্তে অন্য – বিকল্প
একই সময়ে বর্তমান – সমসাময়ীক
একই সঙ্গে – যুগপৎ
একই মায়ের পুত্র – সহোদর
একই কালে বর্তমান – সমকালীন
একই গুরুর শিষ্য – সতীর্থ
একই ধারায় বয়ে চলেছে যা – ধারাবাহিক
একই পথের পথিক – হামরাহি
একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার – একাগ্রচিত্ত
এসেছেন যিনি অথচ অপরিচিত – আগন্তুক
এলো কেশ যে নারীর – এলোকেশী
এখন ভস্মে পরিণত হয়েছে – ভস্মীভূত
এখন বশে এসেছে – বশীভূত
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট – একাগ্রচিত্ত
এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ – বুকনি


ঐক্যের অভাব – অনৈক্য
ঐশ্বর্যের অধিকারী যিনি – ঐশ্বর্যবান
ঐতিহাসিক কালের পূর্ববর্তী – পাগৈতিহাসিক


ওজন পরিমাপক – তুলাদণ্ড


ঔষধি থেকে জাত – ঔষধ
ঔষধ সংযোগে রক্ষিত মৃতদেহ – মমি
ঔষধের দোকান - ঔষধালয়

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  - ঈ - উ - ঊ - ঋ - এ - ঐ - ও - ঔ
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  - 

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার