এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - য

Article Stats 📡 Page Views
Reading Effort
1,922 words | 11 mins to read
Total View
32.3K
Last Updated
12-Feb-2026 | 07:28 PM
Today View
0

যদু বংশে জন্ম যার – যাদব
যথা বিহিত শ্রদ্ধা নিবেদন – অভিবাদন
যত দিন জীবন ততদিন – যাবজ্জীবন
যা অতিক্রম করা যায় না – অনতিক্রম্য
যা অনায়াসে বুঝতে পারা যায় – বোধগম্য
যা অধিক উষ্ণ বা অধিক শীতল নয় – নাতিশীতোষ্ণ
যা চলছে – চলমান; চলন্ত
যা ঘটবেই – অবশ্যাম্ভাবী, ভবিতব্য
যা গলে যায় – দ্রব
যা কষ্টে জয় করা যায় – দুর্জয়
যা গমন করতে পারে না / যা গমন করেনা – নগ
যা গতিশীল – জঙ্গম
যা কাজের অযোগ্য – অকেজো
যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে – বর্ধিষ্ণু
যা ক্রমাগত ক্ষয় পাচ্ছে – ক্ষয়িষ্ণু
যা একটুও ভাঙ্গেনি – অটুট
যা উচ্চারণ করা যায় না – অনুচ্চার্য
যা উদিত হচ্ছে – উদীয়মান
যা আগে হয়নি – অভূতপূর্ব
যা আইনের চোখে নিষিদ্ধ – বেআইনি
যা অর্জন করা হয়েছে – অর্জিত
যা অস্বীকার করা যায় না – অনস্বীকার্য
যা অনুকরণ করা যায় না – অননুকরণীয়
যা চিবিয়ে খেতে হয় – চর্ব্য
যা ধূম উদগীরণ করছে – ধূমায়মান
যা দেহ সম্পর্কিত – দৈহিক
যা দীর্ঘকাল ধরে চলে আসছে – চিরন্তন
যা চেটে খেতে হয় – লেহ্য
যা চুষে খেতে হয় – চোষ্য
যা পশুর উপযুক্ত – পাশবিক
যা প্রকাশ পেয়েছে – প্রকাশিত
যা প্রকাশিত হবে – প্রকাশ্য
যা পান করলে কখনো মৃত্যু হয় না – অমৃত
যা পানের যোগ্য নয় – অপেয়
যা পিশাচের উপযুক্ত – পৈশাচিক
যা পুনঃ পুনঃ জ্বলছে – জাজ্বল্যমান
যা পুষ্টি দান করে – পুষ্টিকর
যা পূর্বে ছিল – ভূতপূর্ব
যা পূর্বে হয়নি – অপূর্ব
যা বচনে বা ভাষায় প্রকাশ করা যায় না – অনির্বচনীয়
যা নিবারণ করা যায় না – অনিবারিত
যা বপন করা হয়েছে – উপ্ত
যা বলা হয়েছে – উক্ত
যা বলা হয়নি – অনুক্ত
যা বলতে হবে – বক্তব্য
যা বহুকাল ধরে প্রচলিত – সনাতন
যা বহু কষ্টে লাভ করা যায় – দুর্লভ
যা বোধগম্য করা দুঃসাধ্য – দুর্বোধ্য
যা মনকে মুগ্ধ করে – মনোমুগ্ধকর
যা মঞ্জুর হয়নি – নামঞ্জুর
যা হৃদয়ে গমন করে – হৃদয়ঙ্গম
যা হৃদয় বিদীর্ণ করে – হৃদয়বিদারক
যা হতে পারে না – অসম্ভব
যা সামান্য নয় – অসামান্য
যা সহজে লঙ্ঘন করা যায় না – দুর্লঙ্ঘ্য
যা সহজে লাভ করা যায় না – দুর্লভ
যা সহজে জয় করা যায় না – অজেয়
যা সহজে জানা যায় না – দুর্জ্ঞেয়
যা সকলের কল্যাণের জন্য রচিত – সর্বজনীন
যা শুধুমাত্র কথায় প্রকাশ করা হয় – অলৌকিক
যা মাথা পেতে নেয়ার যোগ্য – শিরোধার্য
যার ঈশ্বরে বিশ্বাস আছে – আস্তিক
যার ঈশ্বরে বিশ্বাস নেই – নাস্তিক
যার ঈমান নেই – বেঈমান
যার অন্য বা দ্বিতীয় নেই – অনন্য, অদ্বিতীয়
যার অন্য গতি নেই – অনন্যগতি
যাতে জল ধারণ করে – জলধি
যাতে কোনো নামের উল্লেখ থাকে না – বেনামী
যাতে একটি মাত্র তান – ঐকতান
যাকে পরাভূত করা যায় না – অপরাজেয়
যাকে শাসন করা কঠিন – দুঃশাসন
যাকে পোষণ করতে হয় – পোষ্য
যাকে পালন করা হয়েছে – পালিত
যাকে চেনা যায় না – অচিন
যার স্বামী বিদেশে থাকে – প্রোষিতভর্তৃকা
যার স্বাভাবিক বিকাশ ব্যাহত – প্রতিবন্ধী
যার ভাতের অভাব আছে – হা-ভাতে
যার বাস জ্ঞাত নয় – অজ্ঞাতবাস
যার নাশ আছে / নষ্ট হওয়ার স্বভাব যার – নশ্বর
যার নাম লিখিত আছে – নামাঙ্কিত
যার দ্বারা লেখা যায় – লেখনী
যার দাড়ি জন্মায়নি – অজাতশ্মাশ্রু
যার কাজ গাধার মতো – হাঁদা
যার কুলশী জানা যায়নি – অজ্ঞাতকুলশীল
যার ঘরের অভাব আছে – হাঘরে
যার চক্ষুলজ্জা নেই – চশমখোর
যার জন্য কোনো কর দিতে হয় না – নিষ্কর
যার তল স্পর্শ করা যায় না – অতলস্পর্শ
যার পত্নী বিগত হয়েছে – বিপত্নীক
যার বর্ণ পরিচয় হয়নি – নিরক্ষর
যার ভর্তা (স্বামী) বিগত হয়েছে – মৃতভর্তৃকা
যার মধ্যভাগ নিচু – অবতল
যার মধ্যে রহস্য থাকে – রহস্যময়
যার যশ আছে – যশস্বী
যার বসরোধ আছে – রসিক
যার লজ্জা শরম নেই – বেশরম
যার শত্রু জন্ময়নি – অজাতশত্রু
যার সব কিছু চুরি হয়ে গিয়েছে – হৃতসর্বস্ব
যার সংখ্যা হয় না – অসংখ্য
যার সংস্কার করা হয়েছে – সংস্কৃত
যার আগমনের কোনো তিথি নেই – অতিথি
যার আহারে সংযম আছে – মিতহারী
যিনি অধিক কথা বলেন না - মিতভাষী
যার বল নেই – অবলা
যার চোখের পলক পড়ে না – অপলক
যার চিত্ত বিষয়ে নিবিষ্ট – একাগ্রচিত্ত
যার পিঠ বেঁকে গিয়েছে – ন্যূব্জ
যার বিনাশ হয়নি – অবিনশ্বর
যার বিনাশ নাই – অবিনাশী
যার স্ত্রী বিদেশে থাকে – প্রোষিতপত্নীক
যার দুই অর্থ হয় – দ্ব্যর্থক
যার মৃত্যুকাল উপস্থিত – মুমূর্ষু
যার স্পৃহা দূর হয়েছে – বীতস্পৃহ
যার কোনো কিছু চাওয়ার নেই – অকিঞ্চন
যার কোনো নজির নেই – বেনজির
যা বিলুপ্ত হচ্ছে – বিলীয়মান
যা স্থানান্তর করা যায় – অস্থাবর
যা স্থানাস্তর করা যায় না – স্থাবর
যা বচনের অতীত – অনির্বচনীয়
যা জয় করা হয়েছে – বিজিত
যা গ্রহণ করার যোগ্য – গ্রাহ্য
যা নিন্দার যোগ্য নয় – অনিন্দ্য
যা অদূর ভবিষ্যতে হবার কোনো আশা নেই – সুদূরপরাহত
যারা মূর্তি পূজা করে – পৌত্তলিক
যার কোনো কিছুতে ভয় নেই – অকুতোভয়
যার পিতা ও মাতা নেই – অনাথ
যার জন্ম নেই – অজ
যিনি বহু দেখেছেন – বহুদর্শী
যিনি বহু দেখেছেন – বহুদর্শী
যিনি ব্যাকরণ জানেন – বৈয়াকরণ
যিনি উপন্যাস লেখেন – ঔপন্যাসিক
যিনি অনেক দেখেছেন – ভূয়োদর্শী
যিনি গবেষণা করেন – গবেষক
যিনি পথ দেখিয়ে চলেন – পথপ্রদর্শক
যিনি বক্তৃতায় পটু / যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
যিনি স্মৃতিশাস্ত্র ভালো বোঝেন – স্মার্ত
যিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কালের বৃত্তান্ত জানেন – ত্রিকালজ্ঞ
যিনি বাক্যে অতি দক্ষ – বাচস্পতি
যিনি বাঘের চামড়া পরিধান করেন – কৃত্তিবাস
যিনি নিজেকে হীন মনে করেন – হীনমন্য
যিনি বিদ্যা লাভ করেছেন – কৃতবিদ্যা
যিনি বিধান প্রদান করেন – বিধাতা
যিনি যুদ্ধে স্থির থাকেন – যুধিষ্ঠির
যুদ্ধে ব্যবহৃত ঢাক – দামামা
যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে – অযোধ্যা
যুদ্ধ হতে পলায়ন করে না যে সৈন্য – সংশপ্তক
যুদ্ধ সম্বন্ধীয় – সামরিক
যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছ – আগন্তুক
যে অবস্থায় মানুষ দুঃখ পায় – কৈবল্য
যে আচার বা প্রথা অতিক্রম করেছে – অত্যাচারী
যে আশা ফলবতী হবার নয় – দূরাশা
যে উপকারীর উপকার স্বীকার করে – কৃতজ্ঞ
যে উপকারীর উপকার স্বীকার করে না – কৃতঘ্ন
যে গাছে ফুল হয় না ফল হয় – বনস্পতি
যে কারো পরোয়া করে না – বেপরোয়া
যে কাজের অযোগ্য – অকেজো
যে কর্মের অযোগ্য – অকর্মণ্য
যে কর্ম প্রতিদিন করা হয় – নিত্যকর্ম
যে কর দেয় – করদ
যে কথা তীরের মতো মর্মভেদী – বাক্যবাণ
যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে – মরণোত্তরজাতক
যে নারী বীর সন্তান প্রসব করে – বীরপ্রসূ
যে কটু কথা বলে – দুর্বাক
যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় – ভবঘুরে
যে কষ্ট সইতে পারে – কষ্টসহিষ্ণু
যে আদব কায়দা জানে না – বেয়াদব
যে নারী অন্যের নিন্দা করে না – অনুসূয়া
যে নারীর অনেক গরু আছে – গোমতী
যে ধরলে আর ছাড়ে না – নাছোড়বান্দা
যে দার পরিগ্রহ করেনি – অকৃতদার
যে দণ্ডের দ্বারা ভূমি খনন করে – বরাহ
যে তরু ভক্তের বাসনা পূর্ণ করে – কল্পতরু
যে জন্মগ্রহণ করেছে – জাতক
যে জলে ডুকে যাচ্ছে – নিমজ্জমান
যে জমিতে কোনো ফসল হয় না- ঊষর
যে নারীর স্বামী পুত্র আছে – বীরা
যে নারীর সন্তান হয় না – বন্ধ্যা
যে নারী পূর্বে অপরের স্ত্রী ছিল – অন্যপূর্বা
যে নারী সবসময় সাহ্যমুখী – সুস্থিতা
যে নারী সূর্যকে দেখেনি – অসূর্যস্পশ্যা
যে নারী স্বামীর প্রতি অনুরক্ত – প্রতিব্রতা
যে নারীর কথায় কোনো সংকোচ নেই – প্রগলভা
যে নারীর চোখ সুন্দর – সুনয়না
যে নারীর (বিধবা) পুনরায় বিয়ে হয়েছে – পুনর্ভূ
যে নারীর মুখ চন্দ্রের মতো সুন্দর – চন্দ্রমুখী
যে নারীর রূপ আছে – রূপসী
যে নারীর হাসি শুচি – শুচিস্মিতা
যে নারীর স্বামী বর্তমান – সধবা
যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
যে নারী প্রিয় বাক্য বলে – প্রিয়ভাষী
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি – কুমারী
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে – নবোঢ়া
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে – কাকবন্ধ্যা
যে নারীর সন্তান বাঁচে না – মৃতবৎসা
যে নারীর স্বামী ও পুত্র মৃত – অবীরা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত – বীরা বা পুরন্ধ্রী
যে নারী বীর – বীরাঙ্গনা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল – অন্য পূর্বা
যে নারী কখনো সূর্যকে দেখে নাই – অসূর্যম্পশ্যা
নারীর অসূয়া (হিংসা) নেই – অনসূয়া
যে নারীর হাসি সুন্দর – সুস্মিতা
যে পথ দিয়ে বায়ু চলাচল করে – বাতায়ন
যে প্রাণী বুকে ভর দিয়ে চলে – সরীসৃপ
যে পাখি বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না – চাতক
যে পলায়ন করে আত্মগোপন করেছে – ফেরারী
যে পরকে আশ্রয় করে বাঁচে – পরজীবী
যে পথের দুধারে গাছ থাকে – বীথি
যে ভাগ্য গণনা করে – দৈবজ্ঞ
যে বিষয় ভীতি উৎপাদন করে – বিভীষিকা
যে ব্যক্তি গুণীর আদর করে – গুণগ্রাহী
যে বাস্তু হারিয়েছে – বাস্তুহারা
যে বার্তা নিয়ে গমন করে – দূত
যে বালির নিচে চোরা গহ্বর থাকে – চোরাবালি
যে বা যা দাঁড়িয়ে আছে – দণ্ডায়মান
যে হিসাব করে ব্যয় করে না – অমিতব্যয়ী
যে হাতে কলমে কাজ করে দক্ষতা লাভ করেছে – করিতকর্মা
যে স্ত্রীর বশীভূত – স্ত্রৈণ
যে স্বল্পকাল জীবিত থাকে – স্বল্পায়ু
যে সহজেই ভয় পায় – ভীতু
যে সহজে সকলের কথা বিশ্বাস করে – কানপাতলা
যে সরোবরে প্রচুর পদ্ম জন্মে – পদ্মকর
যে সব জানে – সবজান্তা, সর্বজ্ঞ
যা লাফিয়ে চলে – প্লবগ
যা শুয়ে আছে – শায়িত
যা মনে জন্মেছে – মনজ
যে ভূমি উর্বর নয় – অনুর্বর
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় – সংবর্ত
যে মেঘের মতো গর্জন করে – মেঘনাদ
যে মেয়ের তুলনা হয় না – অনন্যা
যে মেয়ের বিয়ে হয়নি – অনূঢা
যে যন্ত্রের সাহায্যে দিকনির্ণয় করা যায় – কম্পাস
যে যান মহাকাশে গমন করে – মহাকাশযান
যে যাত্রায় কেউ গমন করলে আর ফেরে না – অগস্ত্যযাত্রা
যে রক্ত শোষণ করে – রক্তচোষা
যে রাজা ঋষির মতো জীবনযাপন করে – রাজর্ষি
যেখানে মৃত জীবজন্তু ফেলা হয় – ভাগাড়
যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
যা আঘাত পায় নাই – অনাহত
যা আঘাত দ্বারা সহজে ভাঙে না – ঘাতসহ
যা হেমন্তকালে জন্মে – হৈমন্তিক
যা আশা করা যায় তার অধিক – আশাতীত
যা উড়ে যাচ্ছে – উড্ডীয়মান
যা বর্ণনা করা যায় না – অবর্ণনীয়
যা ডুবে যাচ্ছে – ডুবন্ত
যা দমন করা যায় না – অদম্য
যা দেখা যায় না – অদৃশ্য
যা নিয়ত পরিবর্তিত হচ্ছে – পরিবর্তনশীল
যা পরলোক সন্বন্ধীয় – পরলৌকিক
যা পরিমাণ করা যায় না – অপরিমেয়
যা প্রশংসার যোগ্য – প্রশংসনীয়
যা বিনা আয়াসে লাভ করা যায় – অনায়াসলভ্য
যা বিনা যত্নে উৎপন্ন করা হয়েছে – অযত্নসম্ভূত
যা বিনা যত্নে লাভ করা হয়েছে – অযত্নলব্ধ
যা ভেদ করা দুঃসাধ্য – দুর্ভেদ্য
যা ভস্ম হয়েছে – ভস্মীভূত
যা মাটি ভেদ করে উঠে – উদ্ভিদ
যা মর্মকে স্পর্শ করে – মর্মস্পর্শী
যা মরার মতো – মৃতবৎ
যা যুক্তি সঙ্গত নয় – অযৌক্তিক
যা লঙ্ঘন করা উচিত নয় – অলঙ্ঘনীয়
যা শিরে ধারণ করার যোগ্য – শিরোধার্য
যা সহজে ভেঙে যায় – ভঙুর
যা সাধারণত দেখা যায় না – অসাধারণ
যা সম্পন্ন করতে অনেক অপব্যয় হয় – ব্যয়বহুল
যা সারাদিন ব্যবহার করা হয় – আটপৌরে
যার আকার কুৎসিত – কদাকার
যার উপস্থিত বুদ্ধি আছে – প্রত্যুৎপন্নমতি
যার গন্ধ নেই – নির্গন্ধ, গন্ধহীন
যার গন্ধ ভালো – সুগন্ধ, সুগন্ধী
যার জায়া যুবতী – যুবজানি
যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয় – ক্ষণপ্রভা
যার রোগ নেই – নীরোগ
যার লজ্জা নেই – নির্লজ্জ, বেহায়া
যার সর্বস্ব চুরি গিয়ায়ে – হৃতসর্বস্ব
যার নিজের বলতে কিছু নেই – নিঃস্ব
যারা এক মাতার গর্ভে জন্মেছে – সহোদর
যা পূর্বে শোনা যায় নি – অশ্রুতিপূর্ব
যিনি সৃষ্টি করেন – স্রষ্টা
যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে – বীতস্পৃহ
যে গাঁজার নেশা করে – গেঁজেল
যে তৃণাদি খেয়ে জীবন ধারণ করে – তৃণভুক
যে দিনে একবার আহার করে – একাহারী
যে নারী স্বয়ং পতি বরণ করে – স্বয়ংবরা
যে পুরুষ বিবাহ করেছে – কৃতদার
যে বাস্তু হতে উৎখাত হয়েছে – উদ্বাস্তু
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ – শ্বাপদসঙ্কুল
যে বা যা প্রবীণ বা প্রাচীন নয় – অর্বাচীন
যে (ভাই) অগ্রে জন্মগ্রহণ করেছে – অগ্রজ
যে (ভাই) পরে জন্মগ্রহণ করেছে – অনুজ
যার বাসস্থান নাই – অনিকেত/অনিকেতন
যে রমণীর সুন্দর কেশ আছে – সুকেশা, সুকেশিনী
যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরে – হাতুড়ে
যে সকল বস্তু ভক্ষণ করে – সর্বভুক
যে স্তন্য পান করে – স্তন্যপায়ী
যে কর্মচারী গ্রামের জমিজমা ইত্যাদির হিসাব রাখেন – কানুনগো
যা উচ্চারণ করতে কষ্ট – দুরুশ্চার্য
যার কিছু নেই – অকিঞ্চিন

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  - 

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 20-Dec-2021 | 09:10:33 AM

যাকে প্রদান করা হয়েছে এক কথায় প্রকাশ ?

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার