Grammar : Kinds of Sentence on Structure

History 📡 Page Views
Published
13-Jun-2021 | 10:56 AM
Total View
828
Last Updated
08-Mar-2022 | 04:28 PM
Today View
0
Structural Sentence on Structure

ইংরেজিতে Sentence কে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন— Functionv / Meaning অনুযায়ী বাক্য ৫ প্রকার (Assertive, Interrogative, Optative, Imperative, Exclamatory)।

আবার বাক্যের গঠন / Structure অনুসারে ৩ প্রকার। যথা— 

আগে যেহেতু আমরা Functionv / Meaning ভেদে 
Sentence কে নিয়ে আলোচনা করেছি (দেখতে হলে English Note / Gammar অংশে যান)। তাই  আজ আমরা Structural Sentence অর্থাৎ (Simple, Complex, Compound) নিয়ে আলোচনা করব। 

Structural Sentence এর কেন প্রয়োজনীয় : 

নিচের উদাহরণ পড়ুন—
I know him.
আমি তাকে চিনি।

এই বাক্যে subject হলো I, verb হলো know এবং object হলো him অর্থাৎ প্রতিটি উপাদান (element) মাত্র একটি করে আছে। আবার নিচের বাক্যটি পড়ুন—

I know what he thinks.
আমি জানি সে কি ভাবছে।

এই বাক্যটিতে subject এবং verb ঠিক প্রথম বাক্যটির মতো, কিন্তু object (what he thinks) ভিন্ন। এখানে object হিসেবে ব্যবহৃত হয়েছে একটি subordinate clause। এই clause টির মধ্যে আবার একটি subject (he) ও একটি verb (thinks) আছে। অথচ what he thinks —এই পুরো অংশটিই বাক্যটিতে একটিমাত্র element— object হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার নিচের বাক্যটি পড়ুন— 

He went to market and bought a pen.
সে বাজারে গেল এবং একটি কলম কিনল।

এই বাক্যটিতে এমন দুইটি clause ব্যবহৃত হয়েছে যারা দুটি স্বাধীন বাক্য হিসেবে আলাদাভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারত। বাক্য দুটি এমন হতে পারত

He went to market. He bought a pen. 

প্রতিটা বাক্যের মাঝে আবার subject, verb, object ইত্যাদি আছে। এই দুটি বাক্য যখন উপরের একটিমাত্র বাক্যে মিলে গেল তখন এদের প্রত্যেককে বলা হয় coordinate clause। তাহলে দেখা গেল যে, বাক্যের একেকটি উপাদান (যেমন— subject, verb, object) একটিমাত্র word দিয়ে গঠিত হয় না। অনেকগুলো word এমনকি একটি খণ্ডবাক্য বাক্যও (clauae) কোনো কোনো বাক্যে একটিমাত্র উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে বাক্যের রূপ, অর্থ, দৈর্ঘ্য ইত্যাদিকে জটিল ও শক্তিশালী করে তুলতে পারে। সুতরাং এই গঠনগত দিক থেকেও বাক্যের শ্রেণিবিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বাক্যকে (AssertiveInterrogativeOptativeImperativeExclamatory) বাদে বাক্যকে গঠনগত অর্থাৎ sentence-কে Simple, Complex এবং Compound এ শ্রেণিভাগ করা হয়েছে। 

বাক্যে গঠন / structure অনুসারে ৩ প্রকার। যথা— 
  1. Simple Sentence (সরল বাক্য)
  2. Complex Sentence (জটিল বাক্য)
  3. Compound Sentence (যৌগিক বাক্য)

সংক্ষেপে চেনার উপায় / বৈশিষ্ট্য : 
Simple Sentence
একটিমাত্র finite verb / main verb থাকে। বাক্যে কোন থাকে না। যেমন— 
Despite his poverty, he is honest.

Complex Sentence
একাধিক finite verb / main verb থাকে। বাক্যে subordinate conjunction থাকে। যেমন— 
If you read, you will learn.

Compound Sentence
একাধিক finite verb / main verb থাকে। বাক্যে Coordinate conjunction থাকে। যেমন— 
He is poor but (he is) honest. 

Related Links


Kinds of Sentence on Structure


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার